শৈত্যপ্রবাহের আভাস নেই, নভেম্বর শেষে ঘূর্ণিঝড়ের শঙ্কা

নভেম্বরে বাংলাদেশের আবহাওয়া: হালকা শীত ও কুয়াশার ছোঁয়া অনুভূত হচ্ছে, তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে মূল শীত আসবে ডিসেম্বরে।

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

মিলছে শীতের আমেজ, ভোরে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তর-পূর্ব ও পশ্চিমাঞ্চলের খোলা জায়গা ও নদীতীর। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে বেশি বৃষ্টির কারণে আগেভাগেই কুয়াশা পড়ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের আভাস নেই। ২০ নভেম্বর পর্যন্ত আকাশ মেঘমুক্ত থাকবে। তবে মাসের শেষ দিকে ঘূর্ণিঝড়ের শঙ্কা রয়েছে।

বাংলা বর্ষপঞ্জিতে চলছে কার্তিকের শেষ প্রান্তিক। ষড়ঋতুর দেশে চলছে হেমন্ত কাল। শীত না এলেও নভেম্বরের শুরুতেই উত্তরে বইছে হিমেল হাওয়া। ভোর থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ছেয়ে থাকছে মাঝারি ও ঘন কুয়াশায়। উত্তর, পূর্ব ও পশ্চিমাঞ্চলে কমছে সূর্যের তেজ। এরইমধ্যে বুধবার তেঁতুলিয়ায় পারদ নেমেছে ১৪ ডিগ্রিতে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলছেন, অক্টোবরে এবার স্বাভাবিকের চেয়ে ৩৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। সাথে ছিল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব। আবার নভেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে শীত অনুভূত হচ্ছে। তবে এ মাসে শৈত্যপ্রবাহের পূর্বাভাস নেই।

তরিফুল নেওয়াজ কবির আরও বলেন, নভেম্বর মাস ঘূর্ণিঝড়প্রবণ। এরইমধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ হলেও তা নিষ্ক্রিয়। তবে মাসের শেষে আরও দুটি লঘুচাপের শঙ্কা রয়েছে। যার একটি রূপ নিতে পারে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে।

আবহাওয়াবিদেরা বলছেন, মূলত ডিসেম্বরে জেঁকে বসতে পারে শীত। তবে রাজধানীতে শীতের আমেজ মিলবে মধ্য ডিসেম্বরে।

বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর