ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর

আইকিউএয়ারের সর্বশেষ সূচকে আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহরের তালিকায় উঠে এসেছে ঢাকা। সকালে রাজধানীর বায়ুর মান ছিল ২২০, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। শীর্ষে রয়েছে ভারতের দিল্লি।

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:২৩ এএম

দিন দিন অস্বাস্থ্যকর হচ্ছে ঢাকার বায়ুর মান। বায়ুদূষণের তালিকায় আজ সোমবার সকালে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ বায়ুদূষণে শীর্ষে ভারতের রাজধানী দিল্লি। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল কিংবা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়।

আজ সকালে ঢাকার বায়ুর মান ২২০। আর দিল্লির বায়ুর মান ৪০৫। ঢাকার সাত স্থানের বায়ুর মান আজ বেশ খারাপ। যে সাত স্থানের বায়ু খুব অস্বাস্থ্যকর, সেগুলো হলো ইস্টার্ন হাউজিং (২৫৭), দক্ষিণ পল্লবী (২৫২), বেজ এজ ওয়াটার (২৪৮), বেচারাম দেউড়ি (২৩৯), কল্যাণপুর (২২৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৬) ও গোড়ান (২১১)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। 

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর