১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু–মাঝারি শৈত্যপ্রবাহ

রংপুর বিভাগসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীত ও কুয়াশায় বিপর্যস্ত জনজীবন।

আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

রংপুর বিভাগসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হিমেল হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। পঞ্চগড়ে রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে, রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

টানা ছয়দিন ধরে পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অনেক বেলা পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়।
 
স্থানীয়রা জানান, উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে তীব্র শীত। হিমেল হাওয়ার পাশাপাশি বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। দিনের বেলাতেও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে।

কনকনে ঠান্ডায় দিনাজপুরে বেড়েছে শীতজনিত নানা রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে নানা বয়সী রোগীদের ভিড়। ঠাকুরগাঁওয়ে হিমশীতল বাতাসে জনজীবন বিপর্যস্ত। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন ছিন্নমূল মানুষেরা।

চাঁপাইনবাবগঞ্জে তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে নষ্ট হচ্ছে বোরো বীজতলা। মৃদু শৈত্যপ্রবাহের কারণে পাবনা ও সিরাজগঞ্জে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না লোকজন। এতে আয় কমে গেছে দিনমজুর ও শ্রমজীবী মানুষের।

গত তিনদিন ধরে যশোরে তাপমাত্রার পারদ থাকছে ৯ ডিগ্রির আশপাশেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় দিনে কিছুটা সহনীয় থাকছে তাপমাত্রা।

বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর