দেশের ৭ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রামসহ দেশের ৭ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বজ্রপাত, ঝড়ো হাওয়া ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ ঘণ্টায়।

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পিএম

দেশের ৭ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আজ সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো নিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

এর মধ্যে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার কিছু স্থানে বেলা ৩ টার মধ্যে পুনরায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। এছাড়া রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে বিকেল ৪ টার মধ্যে পুনরায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে। 

বজ্রপাতের সময়, ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। অনেক স্থানে বৃষ্টির খবর পাওয়া গেছে। 

 

 

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর