৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা

ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা বাড়ছে।

আপডেট : ০২ মে ২০২৬, ০৩:২৬ পিএম

আগামী সোমবার দুপুর পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট– এই চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দুপুরে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে গভীর বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় ওই চার বিভাগের কোথাও কোথাও আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তর জানায়, টানা বৃষ্টির প্রভাবে এলাকাগুলোর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। টানা অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। 

এদিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলে গত ৩০ ঘণ্টায় ১৬০.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন উপজেলায় টিলা ধসের আশঙ্কা দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি-ভারী বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ৯টার তথ্যানুযায়ী, ২৪ ঘণ্টায় উত্তর পূর্বাঞ্চলের হাওর বেসিনের ৩টি জেলার ৫টি নদীর ৬টি স্টেশন প্রাক-মৌসুমি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

 

বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর