শরণখোলায় বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:৩২ পিএম

বাগেরহাটের শরণখোলায় একটি বিলুপ্তপ্রায় ‘তিলা নাগ’ ঈগল উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া পাখিটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য খুলনা ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে পাঠানোর প্রস্তুতি চলছে।

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী গ্রামে একটি গাছ থেকে ঈগলটি উদ্ধার করেন বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন ওয়াইল্ড টিমের কর্মকর্তা আলম হাওলাদার।

আলম হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ থেকে অসুস্থ অবস্থায় ঈগলটিকে উদ্ধার করা হয়। পাখিটির শারীরিক অবস্থা ভালো না হওয়ায় দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, ওয়াইল্ড ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার হওয়া ঈগলটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে পাখিটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মো. খলিলুর রহমান আরও জানান, বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয়দের সহযোগিতা এ ধরনের প্রাণী রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে দুদকের দুই মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। মেইলের মাধ্যমে দুদককে বিষয়টি জানিয়েছে...
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে দেখা করেছেন তথ্য কমিশনের নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন। আজ রোববার...
মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। তাতে আইনের ব্যত্যয় হয়ে থাকলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ঢাকা...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর