কুমিল্লায় বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে।
‎
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে প্রাণীটি দেখতে পেয়ে স্থানীয় আবদুল মমিন সেটি আটক করে। খবর পেয়ে চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের টিম লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের মাধ্যমে বানরটি নিজেদের হেফাজতে নেয়। আজ বুধবার সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়। 

উপজেলা প্রাণিসম্পদ অফিসে বানরটির স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দিয়ে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হয় হয়। উপজেলা প্রশাসন বিলুপ্তপ্রায় প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করে। 
‎
‎উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, ‘বানরটির শারিরীক পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শক খেয়েছে।’

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন জানান, প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
‎
‎এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, ‘বর্তমানে বানরটি আমাদের হেফাজতে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এটি অবমুক্ত করা হবে।’

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর