দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ ৮টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত জারি করা হয়েছে।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কিছু অঞ্চলে আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা মৌসুমী বায়ুর প্রভাবে এই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, দেশের দক্ষিণ এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ৮টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। জেলাগুলো হলো- খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।    

ঝড়ো আবহাওয়ার কারণে নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উল্লেখিত অঞ্চলগুলোর ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বিশেষ করে ছোট লঞ্চ ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কমতে পারে তাপমাত্রা। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
বঙ্গোপসাগরে স্থল নিম্নচাপের প্রভাবে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর