দেশে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই: বন্যা পূর্বাভাস কেন্দ্র

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, বৃষ্টিপাত কমতে শুরু করায় দীর্ঘস্থায়ী বন্যার আশঙ্কা নেই। রোববার থেকে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে। তবে চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি এখনো রয়েছে।

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম

রোববার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কমতে শুরু করেছে বৃষ্টিপাতের পরিমাণ। বৃষ্টি কমার সাথে সাথে আকস্মিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আপাতত দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা নেই বলেও জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস কেন্দ্রের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলেন, ‘বৃষ্টি কমার সাথে সাথে সাঙ্গু, মাতামুহুরি, খোয়াই এবং কুশিয়ারার পানি কমতে শুরু করেছে। এতে দীর্ঘস্থায়ী বন্যার শঙ্কা দেখছে না বন্যা পূর্বাভাস কেন্দ্র। রোববার থেকে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।’

তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সারা দেশ। সাথে যোগ হয়েছে পাহাড় ধস আর জলাবদ্ধতার ভোগান্তি। বিশেষ করে চট্টগ্রামের পরিস্থিতি সবচেয়ে বিপর্যস্ত।

শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের পতেঙ্গায় ২১১ মিলিমিটার। আর আমবাগানে বৃষ্টি হয়েছ ১৫৩ মিলিমিটার। যদিও আগের দিনের তুলনায় বৃষ্টি অর্ধেকে নেমেছে।  

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হবে। আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকলেও এরপর ধীরে ধীরে কমতে পারে।

এদিকে রাজধানীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত তিন দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

দেশের আট বিভাগের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। আজ সোমবার ভোরে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপের পরিণত হয়েছে। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর