৫ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম

দেশের আট বিভাগের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলেটের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাঁচ দিন ধরেই বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ বিশ্ব হাতি দিবস। খাদ্য সংকট, সংকুচিত আবাসস্থল ও মানুষের নানা পদক্ষেপে পার্বত্য চট্টগ্রামে চরম অস্তিত্ব সংকটে এশীয় বন্য হাতি। গত এক বছরের ব্যবধানে রাঙামাটির বরকল ও লংগদুতে একটি বিরল গোলাপি হাতির...
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার এ তথ্য জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মাঝে সবুজ বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সেইভ আর্থ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ ক্যাম্পেইন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লার...
বন্ধ থাকা সব চিনিকল আবার চালুর পরিকল্পনা করছে সরকার। এসব চিনিকল লাভজনক করতে দেশি–বিদেশি বিনিয়োগ নিয়েও কাজ চলছে। আগামী অর্থবছরের মধ্যে উৎপাদন শুরু করার কথা বলছেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের...
রাবারের তৈরি কোনো বস্তুকে তার নমনীয়তার জন্য খুব সহজেই যেকোন ছোট জায়গা দিয়ে বের করা সম্ভব। কিন্তু সেই একই কাজ যদি একজন মানুষ করেন তাহলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এমন সব অবিশ্বাস্য কাজ করেই...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। সংসদ সবিচালয় থেকে প্রাপ্ত তথ্য বলছে, নির্বাচনে বিএনপি'র ৩ জন, জামায়াতের ১ জন ও খেলাফত মজলিসের  ১ জন এবং ১ জন স্বতন্ত্র সংসদ সদস্যও ভোট দেননি।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান নিয়োগের নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত নীতিমালা জারি করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর