উৎস নির্ধারণ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয়: পরিবেশ মন্ত্রী

উৎস নির্ধারণ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ শনিবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

উৎস নির্ধারণ ছাড়া জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ শনিবার বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। 

এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পৃথিবীর অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। উন্নয়ন অর্থনীতিতে এর সরাসরি প্রভাব রয়েছে। পরিবেশ, বন, জলবায়ুকে সহনশীল পর্যায়ে আনতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে।’

পরিবেশ মন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের পরিণতি নিয়ে কথা হয়, কিন্তু জলবায়ু পরিবর্তনের সোর্সগুলো নিয়ে কথা হয় না। উৎপত্তিস্থলগুলো নির্ধারণ না করলে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘চাইলেই একদিনে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব না, সবাই মিলে কাজ করতে হবে। একইসাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উৎপাদন বাড়ানো দরকার, তবে সে লক্ষ্যে শিল্পকারখানা বাড়ানো হলেও, পরিবেশ দূষণ রোধ করা যাবে না।’

এসময় বক্তার জলবায়ু পরিবর্তনের বিভিন্ন বৈশ্বিক ও বাংলাদেশের সমস্যাগুলো তুলে ধরেন।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর