৬ মাস চিকিৎসার পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী  

শিকারিদের ফাঁদে আহত একটি রয়েল বেঙ্গল বাঘিনীকে ৬ মাস চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। দেশে প্রথমবার চিকিৎসার পর কোনো বাঘিনীকে প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হলো।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:১৬ পিএম

দেশে প্রথমবারের মতো চিকিৎসার পর সুন্দরবনে অবমুক্ত করা হলো একটি বাঘিনীকে। এ বছর জানুয়ারিতে পূর্বসুন্দরবনের শরকির খাল এলাকায় হরিণ শিকারে ফাঁদে আটকা পড়ে ওই রয়েল বেঙ্গল টাইগারটি। এরপর ৬ মাস চিকিৎসা শেষে দুপুরে নিজ পরিবেশে ছেড়ে দেওয়া হয় বাঘিনীকে।
 
রোববার ভোরে খুলনা থেকে বাঘিনীকে মোংলায় নেওয়া হয়। সেখান থেকে একটি বিশেষ খাচায় বহন করে নেওয়া হয় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে। দুপুর ১২টার পর প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বন কর্মকর্তা এবং গবেষকদের উপস্থিতিতে বাঘিনীটিকে সুন্দরবনে ছেড়ে দেওয়া হয়। 

বন বিভাগের বন সংরক্ষক ছানাউল্যা পাটোয়ারি জানান, বাঘিনীদের বিচরণের প্রায় ৯০ কিলোমিটার এলাকায় ২০টি ক্যামেরা বসানো হয়েছে। যা দিয়ে পরবর্তীতে বাঘিনীটির গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

বন বিভাগের পক্ষ থেকে বলা হয়, পূর্ব সুন্দরবনে শিকারির ফাঁদে আটক রয়েল বেঙ্গল টাইগারটি দীর্ঘ ৬ মাসের চিকিৎসা শেষে আজ ফিরেছে তার আবাসস্থল সুন্দরবনে। চলতি বছরের ৩ জানুয়ারি দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শরকির খালের অদূরে শিকারিদের পেতে রাখা হরিণ ধরার ছিটকা ফাঁদে আটকে পড়ে বয়স্ক বাঘিনীটি। গুরুতর আহত অবস্থায় বাঘিনীকে বন বিভাগের বিশেষজ্ঞ দল ৪ জানুয়ারি উদ্ধার করে। খুলনার বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বাঘিনীকে চিকিৎসা ও নিবিড় পরিচর্যা করেন।

বন বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়, উদ্ধারকালে বাঘিনীটি ছিল নিস্তেজ, দুর্বল ও ক্ষীণকায়। সামনের বাম পায়ে, প্রায় ৩ ইঞ্চি জায়গা জুড়ে চামড়া, মাংসপেশি ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফাঁদের রশিতে টানাটানির কারণে ক্ষতস্থানে পচন ধরেছিল। অ্যান্টিবায়োটিক ও নিয়মিত ড্রেসিংয়ের ফলে মার্চ মাসের দিকে ঘা শুকিয়ে আসে। বর্তমানে ক্ষতস্থান ভরাট হয়ে সেখানেও লোম গজিয়েছে। সুস্থ হয়ে বাঘিনীটি আগের চেহারায় ফিরেছে। তার ক্ষিপ্রতাও বেড়েছে। 

 

সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর