সুন্দরবনে অবমুক্ত বাঘিনীকে যেভাবে পর্যবেক্ষণ করবে বন বিভাগ

ছয় মাস চিকিৎসার পর সুন্দরবনে ছাড়া হওয়া রয়েল বেঙ্গল বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ২০টি ইনফ্রারেড ক্যামেরা বসিয়েছে বন বিভাগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার চলাচল ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম

শিকারীদের ফাঁদে আটকে পড়া সেই বাঘিনীকে উদ্ধারের ৬ মাস পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এই ফেরা সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণ ও বন্যপ্রাণি সংরক্ষণের ইতিহাসে স্মরণীয় দিন হিসেবে লেখা থাকবে বলে মনে করছে বন বিভাগ।

বন বিভাগ জানায়, গত ৪ জানুয়ারি মোংলার সুন্দরবনের বৈদ্যমারী ফরেস্ট ক্যাম্প সংলগ্ন শড়কির খাল এলাকা থেকে বাঘটি উদ্ধার করা হয়েছিল। উদ্ধারের ৪/৫ দিন আগে চোরা শিকারীদের পাতা ফাঁদে আটকে ছিল বাঘিনীটি। ফাঁদে আটকে পড়ায় বাঘটির সামনের বাম পায়ে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছিল। এতে বাঘটি অসুস্থ ও দুর্বল হয়ে পড়ে। পরে ঢাকা থেকে বনবিভাগের বিশেষজ্ঞ দল এসে বাঘটিকে অচেতন করে উদ্ধারের পর খুলনায় নিয়ে যায়। খুলনায় বনবিভাগের বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্রে ৬ মাস রেখে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বনের প্রাণিকে বনেই মানাবে। সে সুন্দরবনের আবাসস্থলে ফিরে গেছে। গত ছয় মাস ধরে বনবিভাগ আহত বাঘটিকে চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলেছে। বাঘটি আবার বনে ফিরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে কিনা তার জন্য তারা নিবিড় পর্যবেক্ষণ করেছে। যখন তাদের মনে হয়েছে বাঘটি এখন বনে ফিরতে পারবে তখনই তাকে তার আবাসস্থলে ছেড়ে দেওয়া হলো। বাঘের চিকিৎসা দিয়ে সুস্থ করে আবার বনে অবমুক্ত করার ঘটনা এটিই প্রথম। যা ইতিহাস হয়ে থাকবে।’

প্রধান বন সংরক্ষক মো. আমির হোসাইন চৌধুরী বলেন, ‘সুন্দরবনের জীববৈচিত্র সংরক্ষণ এবং বন্যপ্রাণি সংরক্ষণের জন্য আজকের দিনটি সুন্দরবনের ইতিহাসে স্মরণীয় দিন হিসাবে লেখা থাকবে। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা ১২৫টি। একটা সময় সুন্দরবন সংলগ্ন এলাকায় যারা বসবাস করতো তাদের সঙ্গে বাঘের একটা সার্বক্ষণিক দ্বন্দ্ব থাকতো। লোকালয়ে প্রবেশ করলে মানুষ বাঘ পিটিয়ে মেরে ফেলতো। সেই সমস্যা কিন্তু এখন অনেকটাই কমে গেছে। মানুষের সাথে বন্যপ্রাণির দ্বন্দ্বটি যাতে কমে সেজন্য ভিলেজ টাইগার রেন্সপন্স টিম (ভিটিআরটি) করেছি। এখন তা অনেকটাই হ্রাস পেয়েছে। বনের ৩৫ কিলোমিটার রশি দিয়ে ফেন্সিং করেছি। যাতে বনের বাঘ লোকালয়ে আসতে না পারে।’ 

প্রধান বন সংরক্ষক আরও বলেন, ‘আজকে যে বাঘটিকে সুন্দরবনে অবমুক্ত করা হলো সেটি গত জানুয়ারি মাসে চোরা হরিণ শিকারিদের জালে ধরা পড়েছিল। তাতে এই বাঘটির পা মারাত্নকভাবে ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘ ছয় মাস মেডিকেল টিম এই বাঘটিকে চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তোলে। তাই বাঘের এই আবাসস্থলে তাকে ছাড়তে পারলাম। আগে বনবিভাগের কর্মীরা নৌকাতে করে পেট্রোল ডিউটি করতো, আমরা এখন তাতে পরিবর্তন এনেছি, বনকর্মীরাদের এখন পায়ে হেঁটে ডিউটি করার জন্য উদ্বুদ্ধ করছি। তারা বনের ভেতরে কীভাবে কত সময় ডিউটি করছে তা মনিটরিং করা হচ্ছে। পায়ে হেঁটে ডিউটি করা বাধ্যতামূলক করা হয়েছে। এই পায়ে হেঁটে ডিউটি করার কারণে বনের ভেতরে চোরা হরিণ শিকারিদের ফাঁদ শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই বনকে চোরা শিকারীদের প্রতিরোধ করতে বনকর্মীদের আরও সজাগ ও সতর্ক থাকবে।’ 

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘বাঘটিকে যে এলাকায় অবমুক্ত করা হয়েছে, শনিবার সেই এলাকায় ১৯টি এবং যেখান থেকে বাঘটিকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সেখানে ১টি ইনফ্রারেড ক্যামেরা স্থাপন করা হয়েছে। বনের ২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এ ক্যামেরা বসানোর উদ্দেশ্য হলো বাঘটির গতিবিধির ভিডিও এবং ছবি ধারণ করা। মুলত ওই এলাকায় বাঘটির বিচরণ ক্ষেত্র পর্যবেক্ষণে বসানো হয়েছে আধুনিক এ ক্যামেরা। এ ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে প্রথম ১০ সেকেন্ড ভিডিও এবং পরের ১০ সেকেন্ড স্থির চিত্র ধারণ হবে।’

বিভাগীয় বন কর্মকর্তা আরও বলেন, ‘একটি বাঘ সাধারণ বনের অভ্যন্তরের ৩০/৪০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিচরণ করে থাকে। তাই এই বাঘটি পূর্বের এলাকায় ফিরে আসে কিনা সেটিও পর্যবেক্ষণে সেখানে একটি ক্যামেরা বসানো হয়েছে। বাঘিনীটি যেখান থেকে উদ্ধার হয়েছিল সেখান থেকে অন্তত ২০/২৫ কিলোমিটার দূরের বনে ছাড়া হয়েছে। এ বাঘিনীটি বয়স ৯/১০ বছর, লম্বা প্রায় ৮ ফুট। এই প্রথম আহত কোনো বাঘকে চিকিৎসা দিয়ে সুস্থ করে পুনরায় বনে ছেড়ে দেয়া হলো।’

টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
আজ বিশ্ব হাতি দিবস। খাদ্য সংকট, সংকুচিত আবাসস্থল ও মানুষের নানা পদক্ষেপে পার্বত্য চট্টগ্রামে চরম অস্তিত্ব সংকটে এশীয় বন্য হাতি। গত এক বছরের ব্যবধানে রাঙামাটির বরকল ও লংগদুতে একটি বিরল গোলাপি হাতির...
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আর এই বনের রাজকীয় পরিচয় ও প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট...
প্রকৃতিগতভাবে গড়ে ওঠা নৈস্বর্গের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন। এই সুন্দরবনের সৌন্দর্যই রয়েল বেঙ্গল টাইগার। আর সেই বাঘের যদি হঠাৎ করে দেখা মেলে তাহলে সুন্দরবন দর্শনে পরিপূর্ণতা পায়। সম্প্রতি...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর