আজ বিশ্ব বাঘ দিবস

বিলুপ্তির ঝুঁকি কাটিয়ে সুন্দরবনে বাড়ছে রয়েল বেঙ্গল টাইগার  

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আর এই বনের রাজকীয় পরিচয় ও প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা হুমকির কারণে একসময় আশঙ্কাজনক হারে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। তবে সরকারি-বেসরকারি নানা উদ্যোগের সুফলে দীর্ঘ প্রতীক্ষিত সুসংবাদ মিলেছে। গত সাত বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি।

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১০:০৮ এএম

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আর এই বনের রাজকীয় পরিচয় ও প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা হুমকির কারণে একসময় আশঙ্কাজনক হারে কমছিল সুন্দরবনের বাঘের সংখ্যা। তবে সরকারি-বেসরকারি নানা উদ্যোগের সুফলে দীর্ঘ প্রতীক্ষিত সুসংবাদ মিলেছে। গত সাত বছরে দেশে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি।

আজ ২৯ জুলাই, বিশ্ব বাঘ দিবস। দিবসটিতে সুন্দরবনের বাঘ বাড়ার এই তথ্য প্রকৃতিপ্রেমী ও বনজীবীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

জরিপে বাঘ বাড়ার তথ্য ও চ্যালেঞ্জ
বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে ঢালের মতো রক্ষা করে আসছে সুন্দরবন। কিন্তু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব এবং বিভিন্ন মানবসৃষ্ট কারণে একসময় আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছিল বাঘের সংখ্যা। বাঘের সংখ্যা হ্রাসে নড়েচড়ে বসে বন বিভাগ। গ্রহণ করা হয় বাঘের নিরাপত্তা ও বংশবৃদ্ধির বিশেষ পরিকল্পনা। যার সুফলে সম্প্রতি পরিচালিত দুটি পৃথক জরিপে সুন্দরবনে বাঘ বৃদ্ধির ইতিবাচক তথ্য উঠে এসেছে।

তবে গবেষকেরা বলছেন, বাঘের সংখ্যা বাড়লেও পুরোপুরি দূর হয়নি প্রাকৃতিক ও মানবসৃষ্ট হুমকি। বাঘের নিরাপদ আবাসস্থল, খাদ্যের পর্যাপ্ততা এবং নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিন বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হারুন চৌধুরী বলেন, ‘পশুদের আবাসস্থলে যদি মানুষের অবাধ চলাচল থাকে, তবে তাদের প্রজননেও বড় ধরনের সমস্যা হতে পারে।’

‘সুন্দরবন রক্ষায় আমরা’ নামের সংগঠনের আহ্বায়ক নূর আলম শেখ বলেন, ‘সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বাড়াতে হলে বাঘের নিরাপদ আবাসস্থল, পর্যাপ্ত খাবার এবং নির্বিঘ্ন প্রজনন ব্যবস্থা সুনিশ্চিত করা অত্যন্ত জরুরি।’

সরকারের বিশেষ পদক্ষেপ ও বন বিভাগের বক্তব্য
জীববৈচিত্র্য রক্ষা ও বাঘ সংরক্ষণে সরকারের পক্ষ থেকে একাধিক কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে সুন্দরবনে এখন বাঘের জন্য তুলনামূলক নিরাপদ পরিবেশ তৈরি হচ্ছে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও, বাগেরহাট) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নেওয়ার ফলেই সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে বাঘ সুন্দরবনে নিরাপদ রয়েছে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘বাঘ ও মানুষের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে এবং লোকালয়ে বাঘের অনুপ্রবেশ বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। বনের সীমান্ত সংলগ্ন ৭৪ কিলোমিটার এলাকায় তৈরি করা হচ্ছে বিশেষ পরিবেশবান্ধব সুতলির বেড়া, যাতে বাঘ কোনোভাবেই লোকালয়ে প্রবেশ করতে না পারে।’

নয়নাবিরাম সুন্দরবনে এখন আগের তুলনায় বাঘের দেখা মিলছে বেশি। তবে জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের স্থায়ী নিরাপত্তা এবং সংখ্যা বৃদ্ধির এই ধারা বজায় রাখতে বন বিভাগের পাশাপাশি স্থানীয় সচেতন বাসিন্দাদেরও একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

পরগাছার আক্রমণে বিপন্ন সুন্দরবনের প্রাণ সুন্দরী গাছ। শুকিয়ে যাচ্ছে গাছ। বিবর্ণ পাতা। হুমকিতে ম্যানগ্রোভ বনের পরিবেশগত ভারসাম্য ও স্থানীয়দের জীবন-জীবিকা। বনবিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা...
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
বুড়িগঙ্গা তীরের ৩০টি অবৈধ ডকইয়ার্ডের মধ্যে থেকে ১০টি উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার কেরানিগঞ্জ ও শ্যামপুরে নদীর পাড়ে অবৈধ নৌযান তৈরি ও মেরামত কারখানা উচ্ছেদে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ধাপে...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
নাচ, শিল্পকর্ম, আলোকচিত্র ও আলোচনার মধ্য দিয়ে নারীর জীবন, অভিজ্ঞতা ও আত্মপরিচয়ের নানা গল্প উঠে এসেছে ঢাকায় আয়োজিত ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’-এ। গত শুক্রবার রাজধানীর আলোকিতে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত...
স্বাচিপের সদস্য ডা. জাহিরুল হককে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) মেডিসিন বিভাগের প্রধান করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার দুপুর থেকে চলা এই কর্মবিরতিতে বেড়েছে ভোগান্তি। 
একটি দেশ মাত্র কয়েক মাসে কিনে ফেলেছে এক হাজার টনেরও বেশি সোনা! যেন সোনার পাহাড় গড়ে তোলা হচ্ছে। দেশটি কি তবে বদলে দিতে চাইছে বিশ্ব অর্থনীতির হিসাব–নিকাশ?
উত্তর–দক্ষিণ লংমার্চ করলেও বাংলার জনগণ স্বাধীনতাবিরোধী কোনো শক্তিকে প্রশ্রয় দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপির এক সমাবেশে তিনি...
লোডিং...

এলাকার খবর