বৃষ্টি থাকছেই, আসছে দুই লঘুচাপ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম

জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

প্রায় ছয় দিন পর মঙ্গলবার সকালে রোদের দেখা মেলে রাজধানীতে। তবে দুপুর নাগাদ আকাশে আবারও মেঘের ঘনঘটা। এর আগে, রোববার রাজধানীতে ১৭ বছরের রেকর্ড ভাঙা ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়। নিচু এলাকার পাশাপাশি বনানী-ধানমন্ডির মতো অভিজাত এলাকাও তলিয়ে যায়।

জুন মাসজুড়ে তাপপ্রবাহের পর জুলাইয়ের ৫ তারিখে দেশে বৃষ্টির দেখা মেলে। নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত শুরু হয়। দুদিন পর রাজধানীসহ অন্যান্য জেলাও ভারী বৃষ্টির কবলে পড়ে। প্রবল বর্ষণ ও উজানের ঢলে অন্তত ১১টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি কিছুটা কমলেও ১৭ তারিখ থেকে আবারও অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তবে বৃষ্টি হলেও বজ্রপাতের পরিমাণ কমবে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ১৭ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে পারে, এটা দক্ষিণ থেকে শুরু হয়ে এগিয়ে আসবে।

আবহাওয়াবিদরা জানান, চলতি মাসে আরও দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে গত এক সপ্তাহে যেমন ভারী বৃষ্টি হয়েছে, তেমনটি হওয়ার আশঙ্কা কম।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, আগামী কয়েকদিন বৃষ্টিপাত কমে আসবে, এর পর স্বাভাবিকের চেয়ে একটু বেশি হতে পারে। 

বৃষ্টি হওয়ার সময়টুকু ছাড়া বাকি দিনগুলোতে থাকবে ভ্যাপসা গরম। বাতাসে প্রচুর জলীয় বাষ্পের কারণেই গরম বেশি অনুভূত হচ্ছে, বলছে আবহাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর...
ঢাকাসহস বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
দেশের আট বিভাগের জন্য ৫ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর