রাসিকে বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে পরিবেশ দূষণ 

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে রাজশাহী নগরীতে বাড়ছে পরিবেশ দূষণ। জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে এটি। এ পরিস্থিতিতে নতুন প্রকল্প নিয়েছে সিটি করপোরেশন। বর্জ্য থেকে উৎপাদন করা হবে জ্বালানি ও সার। তবে এটি কখন বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

রাজশাহীর সিটি হাট ডাম্পিং স্টেশন। যেখানে প্রতিদিন জমা পড়ে সাড়ে ৩০০ টন বর্জ্য। নির্ধারিত জায়গার বাইরেও ছড়িয়ে পড়েছে বর্জ্যের স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। পরিবেশ দূষণের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

এই সমস্যার সমাধানে কার্যকর পরিকল্পনার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। বলছেন, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে জ্বালানি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে রূপ দেওয়া সম্ভব। 

রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্জ্য কথা বলতে না পারলেও কাজ করে যায় নীরব ঘাতকের মতো। ছড়াচ্ছে মিথেন গ্যাস দূষিত করছে পরিবেশ । অথচ এই বর্জ্য হতে পারে সম্পদ। রাজশাহী সিটি  কর্পোরেশনের এই বর্জ্যকে সম্পদে পরিণত করার যে প্রকল্প হাতে নিয়েছে তা কবে নাগাদ বাস্তবে রূপ নিবে তা এখন দেখার বিষয়।’

এরই মধ্যে নতুন উদ্যোগের কথা জানাল সিটি করপোরেশন।  

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান বলেন, ‘প্রায় ১ হাজার কোটি টাকায় হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট ও জৈব সার উৎপাদন প্রকল্প। এটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকেই উৎপাদিত হবে জ্বালানি ও সার, এত কমবে পরিবেশ দূষণ।’

নগরীর দুয়ারী এলাকায় প্রায় ৩০০ বিঘা জমিতে আধুনিক বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটি স্থাপনের পরিকল্পনা সিটি করপোরেশনের।

রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
রাজশাহী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি ও বান্দরবান...
নানা ফুলের রঙে সেজেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। যানবাহনের কোলাহলে মুখর এই সড়কের সৌন্দর্যে মুগ্ধ পরিবহন চালক ও যাত্রীরা। সড়ক বিভাজকের ওপরে থাকা লালচে গোলাপি ও সাদা ফুলের বর্ণিল ছটা যেন অভ্যর্থনা...
রাজশাহী বিভাগ এবং দেশের ৬ জেলায় বইছে তাপপ্রবাহ। আজ শুক্রবার সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী বিভাগ এবং টাঙ্গাইল, মানিকগঞ্জ,...
১৯৪৬ সালের ১৫ আগস্ট খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। তিনি গত বছরের ৩০ ডিসেম্বর মারা যান। খালেদা জিয়া বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী...
পটুয়াখালীর আড়াইশো শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে তেলাপোকার উপদ্রবে অতিষ্ঠ রোগী ও স্বজনরা। ওয়ার্ডগুলোতে পোকার কারণে চরম স্বাস্থ্যঝুঁকি ও অস্বস্তিতে পড়েছেন তারা। বিপাকে চিকিৎসক-নার্সরাও। দ্রুত কার্যকর...
ঢাকার মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র‍্যাব। গডফাদারদের গ্রেপ্তার করায় আগের তুলনায় এলাকার পরিস্থিতি এখন অনেক বেশি স্থিতিশীল বলে দাবি সংস্থাটির। শুক্রবার বিকেলে রাজধানীর...
চাঁদপুরে বিশেষ টিকাদান কর্মসূচি চললেও হামের সংক্রমণ থামছে না। আক্রান্তদের বেশিরভাগই ছয় মাসের কম বয়সী শিশু। দুর্গম এলাকায় টিকাদানের হার কম থাকায় ঝুঁকি বাড়ছে। এর মধ্যে ডেঙ্গুও বাড়ায় হাসপাতালগুলোতে...
লোডিং...

এলাকার খবর