কুমিল্লায় সেইভ আর্থের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৩:৫৩ পিএম

পরিবেশ রক্ষা, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের মাঝে সবুজ বাংলাদেশের স্বপ্ন ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সেইভ আর্থ অর্গানাইজেশনের বৃক্ষরোপণ ক্যাম্পেইন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুমিল্লার শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ সচেতনতামূলক এ কর্মসূচির আয়োজন করা হয়।

সেইভ আর্থ অর্গানাইজেশন ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং জলবায়ু সচেতনতা নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির উদ্যোগে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় ইতোমধ্যে প্রায় ১০ হাজার গাছ রোপণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু। কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, 'আজকের শিশুরাই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে। তাদের হাত ধরেই কুমিল্লার সাফল্য আরও সমৃদ্ধ হবে। পরিবেশ রক্ষার এই শিক্ষা ছোটবেলা থেকেই গ্রহণ করতে হবে।' 

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, গাছের উপকারিতা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সেইভ আর্থের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে স্কুল আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়। সবশেষে শিশুদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।

সেইভ আর্থ অর্গানাইজেশনের ট্রেজারার গাজী সালমান তানভীর বলেন, 'দেশ ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও ভূমিকা রাখে।' 

সংগঠনটির প্রধান সমন্বয়কারী মো. মাছুম বলেন, 'শিশুদের হাসি যেমন সুন্দর, তেমনি বৃক্ষও আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বৃক্ষ আমাদের মমতাময়ী মায়ের মতো আশ্রয় ও সুরক্ষা দেয়। তাই এগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।' 

শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

এবার বর্ষা মৌসুমে দেখা দিয়েছে আবহাওয়ার ব্যাপক তারতম্য। বর্ষার ধারাবাহিকতাও ছিল অস্বাভাবিক। মৌসুমের শুরুতে বৃষ্টি ছিল অনেক কম। বয়ে গেছে তাপপ্রবাহও। আবার পার্বত্য এলাকায় কয়েক দিন টানা অতিভারী বৃষ্টি...
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আর এই বনের রাজকীয় পরিচয় ও প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট...
প্রকৃতিগতভাবে গড়ে ওঠা নৈস্বর্গের লীলাভূমি ম্যানগ্রোভ সুন্দরবন। এই সুন্দরবনের সৌন্দর্যই রয়েল বেঙ্গল টাইগার। আর সেই বাঘের যদি হঠাৎ করে দেখা মেলে তাহলে সুন্দরবন দর্শনে পরিপূর্ণতা পায়। সম্প্রতি...
কয়েকদিন ধরেই বিভিন্ন অঞ্চলে উষ্ণ আবহাওয়া রয়েছে। তবে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায়...
জামালপুরের বকশীগঞ্জে লোকালয়ে ঢুকে একটি উন্মত্ত শিয়াল অতর্কিত হামলা চালিয়েছে। এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামে শিয়ালটি এ তাণ্ডব...
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট। কথায় কথায় ইরানকে হুমকি, সামরিক শক্তির দাপট আর শত্রুদের উদ্দেশে একের পর এক কড়া বার্তা দেওয়াই তাঁর চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সেই ট্রাম্পই নাকি...
হত্যা ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন সিরিয়ার আদালত। মঙ্গলবার তাঁর অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়।
রাজধানীর মহাখালীতে আজ মঙ্গলবার দুপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণও হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে বনানী থানা পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর