শীতকালে অসুখ থেকে শিশুকে রক্ষায় যা করবেন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৮ এএম

শীত চলে এসেছে। শীতের তীব্রতা যতই বাড়বে, ততই বাড়বে শিশুদের নানা অসুখ। বিশেষ করে সর্দিকাশি, ঠান্ডা, ব্রংকিওলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা, পেটব্যথা, ফুড পয়েজনিং, ডায়রিয়া এবং বিভিন্ন চর্মরোগ ইত্যাদি নানা অসুখে শিশুরা আক্রান্ত হতে পারে। এসব রোগ থেকে শিশুকে রক্ষা করতে করণীয়:
 
১. শিশুকে শীতের তীব্রতা থেকে যথাসম্ভব দূরে রাখুন। খুব প্রয়োজন না হলে শিশুকে ঘর থেকে বের করবেন না। রোদ উঠলে তবেই শিশুকে বের করুন। অতি প্রয়োজনে বের করতে হলে ভালো করে শীতের কাপড় জড়িয়ে বের করুন। 

২. শিশুর প্রয়োজনে ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখুন। শিশুর গায়ে সব সময় গরম কাপড় জড়িয়ে রাখুন। এ ছাড়া মাথায় টুপি, হাত-পায়ে মোজা পরিয়ে রাখুন। এ সময় আপনার শিশুকে সিনথেটিক কাপড়ের বদলে মোটা সুতির কাপড় পরানোর চেষ্টা করুন। এ ছাড়া গোসলের সময়, পান করার জন্য এবং অন্যান্য কাজে সব সময় কুসুম গরম পানি ব্যবহার করুন।  

৩. শিশুকে সব সময় নিরাপদ খাবার, যেমন–ঘরে তৈরি খাবার ও সতেজ ফলমূল খেতে দিন। এক বেলার রান্না করা খাবার অন্য বেলায় না খাওয়ানোর চেষ্টা করুন।
  
৪. শিশুকে কোলে নেওয়া বা খাবার খাওয়ানো সময় হাতের রোগ-জীবাণু দূর করতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। শিশুর টয়লেটের পর হাত সাবান দিয়ে ধুয়ে নিন।

৫. পরিমিত পরিমাণে মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম ও মৌসুমি শাকসবজি খেতে দিন। বাইরের রেস্টুরেন্টে তৈরি খাবার না খাওয়ানোর চেষ্টা করুন। শিশুকে প্রয়োজনে ঘন ঘন বুকের দুধ খাওয়ান।
 
৬. সাধারণ সর্দি-কাশির জন্য শিশুদের কোনো ওষুধের প্রয়োজন নেই। ছয় মাসের অধিক বয়সী শিশুদের লেবু, মধু, তুলসি পাতা, আদা, লবঙ্গ ও তেজপাতামিশ্রিত কুসুম গরম পানি বার বার পান করান।
 
৭. বেশি কাশি হলে বা কাশি না কমলে চিকিৎসকের পরামর্শ নিন। 

৮. যে সব শিশুর শ্বাসকষ্ট বা অ্যাজমা আছে, তাদের চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ খাওয়ান। প্রয়োজনে ইনহেলার কিংবা নেবুলাইজার ব্যবহার করুন। বেশি শ্বাসকষ্ট হলে অনতিবিলম্বে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। 

জীবাণু দূর করতে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুয়ে দিন। ছবি: পেক্সেলস৯. শিশুর পাতলা পায়খানা হলে বুকের দুধ ও স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রতিবার পাতলা পায়খানা ও বমির পর ওরস্যালাইন (সঠিক নিয়মে তৈরি করা) খেতে দিন। এ ছাড়া অন্যান্য স্বাভাবিক খাবার, যেমন: খিচুড়ি, ভাত, তরকারি, চিড়া,পাকা কলা, ডাবের পানি, আপেল, আনার ও কাঁচকলা সিদ্ধ প্রভৃতি খেতে দিন। 

সবশেষে অবশ্যই মনে রাখবেন যে, বেশির ভাগ শীতকালীন অসুখে অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। 

১০. যেকোনো গরম জিনিস, গরম পানি আপনার শিশুর নাগালের বাইরে রাখুন। 
 
১১. শিশুদের যত্নে প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করান। গোসলের আগে অলিভ অয়েল ম্যাসেজ করুন। গোসলের পর প্রয়োজনে ভালো লোশন লাগাতে পারেন। এতে আপনার শিশুর ত্বক ভালো থাকবে। 
  
১২. যেকোনো বিপদ চিহ্ন যেমন– বুকের দুধ খেতে না পারা, খাবার গিলতে না পারা, খিচুনি হওয়া, শরীর নেতিয়ে পরা, তীব্র শ্বাসকষ্ট হওয়া, শরীর বেশি গরম বা বেশি ঠান্ডা হয়ে যাওয়া, বার বার বমি করা, ইত্যাদি দেখা দিলে শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে যান। 
 
এই শীতে আপনি আপনার শিশুকে নিয়ে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। 

লেখক: জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ  

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর