শিশু খেতে না চাইলে যা করবেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:১১ এএম

মোটামুটি প্রায় সব শিশুর ক্ষেত্রে মায়েদের প্রথম কথা হল, আমার শিশু কিছু খেতে চায় না। এ ক্ষেত্রে হয়তো সেই শিশুর উচ্চতা অনুযায়ী অথবা বয়স অনুযায়ী ওজন ঠিক আছে। অনেক ক্ষেত্রে শিশুর ওজন দুই-এক কেজি কম থাকলেও তেমন কোনো সমস্যা থাকে না। খেয়াল রাখতে হবে যে, আপনার শিশু ক্রিয়াশীল কিনা। অর্থাৎ ঠিকমতো খেলাধুলা করছে কিনা, ঠিকমতো প্রস্রাব-পায়খানা হচ্ছে কিনা। একই সঙ্গে খেয়াল রাখতে হবে যে, শিশুটি ঘন ঘন অসুস্থ হচ্ছে কিনা।

 মনে রাখতে হবে আপনার ক্ষুধা এবং শিশুর ক্ষুধা একই রকম না'ও হতে পারে। শিশুদের পাকস্থলী বড়দের তুলনায় অনেক ছোট। তাই বড়দের ক্ষুধা অনুযায়ী শিশুকে খাওয়াতে গেলে শিশুর অসুস্থ হওয়ার আশঙ্কা অনেক বেশি। আসলে আপনার শিশু আমার মতো প্লেট ভরে খাবার খাবে না, এটাই স্বাভাবিক। শিশুরা তার চাহিদা মতো খাবে। 
অনেক মা আছেন, যারা শিশুকে টিভি, ট্যাব বা মোবাইলে কার্টুন দেখিয়ে ভুলিয়ে-ভালিয়ে খাবার খাওয়াতে পারলেই খুশি থাকেন। আপনার শিশুকে ক্ষুধা লাগার জন্য অন্তত সময় দিন। বেলায় বেলায় বা ঘণ্টায় ঘণ্টায় খাবার না দিয়ে বরং খাবার হজম হতে সময় দিন। তাছাড়া শিশুরা হয়তো মাসের কয়েকটা দিন খাবার খেতে চাইবে না অথবা অধিক বায়না বা ঝামেলা করবে। বিষয়টি স্বাভাবিকভাবে নিন। শিশুদের গ্রোথের সময় এ ধরনের সমস্যা দেখা দিতেই পারে। তাই আপনার সন্তানকে জোর না করে, বরং বুঝিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করুন।

তবে কিছু কিছু বিষয় আছে, যা শিশুদের খাবারের প্রতি অনীহার কারণ হতে পারে। যেমন: একই রকম খাবার বার বার দেওয়া হলে, দীর্ঘদিন ব্লেন্ড করা খাবার দিলে, ক্ষুধা লাগার আগেই বার বার খাবার দিলে, খাবার নিয়ে অনেক বেশি জোর করলে বা জোর করে খাবার খাওয়ালে শিশুদের মধ্যে খাবারের প্রতি ভীতি তৈরি হতে পারে।

এ ছাড়া বিভিন্ন রোগ বা শারীরিক অবস্থা, যেমন: দাঁতের সমস্যা থাকলে, মুখে ঘা বা কোন ইনফেকশন থাকলে, পেটে কৃমি হলে, জ্বর ঠান্ডা কাশি বা কোন ধরনের ইনফেকশন থাকলে, শরীরে আয়রনের অভাব হলে, কোষ্ঠকাঠিন্য বা খাবার হজমজনিত সমস্যা থাকলে শিশুরা খাবার খেতে চায় না। অনেক ক্ষেত্রে শিশুরা নিয়মিত জাঙ্ক ফুড যেমন: চিপস, বিস্কুট, কেক, জুস, কোল্ড ড্রিংকস, চকলেট ইত্যাদি খেয়ে অভ্যস্ত হয়ে পড়ে। তাই তারা বাসার খাবার, যেমন: ভাত, রুটি, মাছ, মাংস, শাক-সবজি, ফলমূল ইত্যাদি খেতে অনীহা প্রকাশ করে। এসব ক্ষেত্রে প্রথম থেকেই শিশুদের সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

শিশুদের প্রতিদিনকার রুটিনও তাদের খাবারের অভ্যাসের ওপরে প্রভাব ফেলে। এখনকার অনেক শিশুই মোবাইল ট্যাব, টিভি ইত্যাদি দ্বারা আসক্ত হয়ে থাকে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে রাত জাগে বা দেরি করে ঘুমাতে যায়, দেরি করে ঘুম থেকে উঠে। এসব শিশুর ক্ষেত্রে খেতে না চাওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু শিশুদের ঠিকমতো ঘুম না হলে ক্ষুধামন্দা দেখা দেয়। তাই আপনার শিশুকে পাশের বাড়ির শিশুর সঙ্গে তুলনা না করে, বরং তাকে সময় দিন। তার পছন্দ–অপছন্দ এবং একই সঙ্গে সমস্যা বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা, তাই তাদের সমস্যাও ভিন্ন। 

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর