শিশুর সকালের খাবারে কী দেবেন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম

এসেছে নতুন বছর। নতুন বছর আসতে না আসতেই শুরু হয় শিশুর স্কুলে ভর্তির প্রক্রিয়া। আর স্কুল বলতেই বাবা-মায়ের চিন্তায় প্রথম আসে স্কুলের টিফিনে শিশুকে কী দেবেন! যেসব শিশুর সকালের শিফটে স্কুল থাকে, সেসব শিশুর ক্ষেত্রে অনেক মা–বাবা বাসায় তৈরি টিফিন দিতে পারেন না। ফলে এসব পরিবারের অনেকেই নির্ভর করেন বাইরের তৈরি ফাস্টফুড বা বেকারির তৈরি বিভিন্ন খাবারের উপর। কিন্তু অনেকেই হয়ত জানেন না, এ সকল খাবার কী কী উপাদানে তৈরি। ফলে অনেক সময় অসচেতনতার কারণে শিশুদের বিভিন্ন রকমের স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

প্রতিদিন দিনের শুরুটা সব সময় স্বাস্থ্যকর ও সুষম খাবার দিয়ে শুরু করা জরুরি। শিশুদের ক্ষেত্রে বিষয়টা আরও অনেক বেশি জরুরি। কারণ শিশুর শারীরিক ও মানসিক বিকাশ একটি চলমান ক্রমবর্ধমান প্রক্রিয়া। তাই দিনের শুরুতে খাবারে অনিয়ম হলে শিশুর পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে। ফলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ ব্যাহত হতে পারে। তাছাড়া যে সকল শিশু সকালের নাস্তা না করে বা পুষ্টিকর খাবার না খেয়ে স্কুলে যায়, তাদের মধ্যে ক্লান্তিভাব বেশি দেখা যায়। তাই তারা পড়ালেখাতেও মনোযোগ দিতে পারে না। এমনকি খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রমে তাদের উপস্থিতি দেখা যায় না বললেই চলে।

 যে সকল শিশুরা সকালে নাস্তা করে না, তাদের ক্ষেত্রে বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার কিনে খাওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়। স্কুলের সামনে অনেক সময় অস্বাস্থ্যকর খাবার বিক্রি হয়। যা খেয়ে অনেক সময় শিশুর ডায়রিয়া,বমি, টাইফয়েড, জন্ডিস, অ্যাসিডিটি, পেটব্যথাসহ বিভিন্ন রোগ দেখা দিতে পারে। অনেক সময় অস্বাস্থ্যকর খাবারের কারণে শিশুর দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।

তাই শত ব্যস্ততার মধ্যেও শিশুর সকালের নাস্তায় ভালো টিফিন তৈরি করে দেওয়া প্রত্যেক পরিবারের দায়িত্ব। তবে সকালের নাস্তা বা টিফিনটি দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বরং খাবারটি সুষম কিনা, সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। সুষম বলতে খাবারে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট - এই তিনটি উপাদান খাবারে উপস্থিত থাকতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, রুটি দিয়ে ডিম, সবজি একটি সুষম খাবারের বিন্যাস। কিন্তু রুটি দিয়ে আলু ভাজি অথবা রুটি–সুজি সুষম খাবার বিন্যাস নয়। রুটি, আলু ভাজি বা রুটি–সুজির মতো খাবারে প্রোটিন থাকে না। কিন্তু আবার দুধ–রুটি বা দুধ–সুজি খেলে পুনরায় খাবারে সুষম খাবারের বিন্যাস বজায় থাকে। 

শিশুর সকালের খাবার বা স্কুলে নাস্তা হিসাবে যেসব সুষম খাবার দেওয়া যায়:

১. সবজি খিচুড়ি সঙ্গে ডিম বা চিকেন।

২. ডিম বা চিকেন ও ভেজিটেবল দিয়ে শর্মা বা স্যান্ডউইচ।

৩. চিড়ার সঙ্গে দুধ বা দই ও ফল, কর্নফ্লেক্স দুধ ও ফল, ওটস এর সঙ্গে দুধ বা দই ও ফল।

৪. নুডলসের সঙ্গে ডিম বা চিকেন ও সবজি, ডিম টোস্ট ও ফল, ডিম পরোটা, সবজি ইত্যাদি।

প্রতিটি খাবারে উপাদানের বৈচিত্র্যের কারণে ক্যালোরির পরিমাণ বা খাবারের গুণগতমানের তারতম্য দেখা দিতে পারে। তাছাড়া আপনার শিশু কী পরিমাণ খাবার খাবে, তা নির্ভর করে তার বয়স, ওজন, উচ্চতা, শারীরিক পরিশ্রমের মাত্রাসহ বিভিন্ন বিষয়ের ওপর। তাই যে কোনো খাবার ও খাবারের উপাদান সম্পর্কে সঠিকভাবে জেনে শিশুর খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। এতে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে।

একটি বিষয় মনে রাখা প্রয়োজন। যেহেতু আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই শিশুদের সঠিক নিয়মে বেড়ে ওঠা ভবিষ্যতের জন্য অত্যাবশ্যকীয়।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর