যেভাবে বুঝবেন শিশুর নিউমোনিয়া হয়েছে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৯:৪৩ এএম

নিউমোনিয়া শ্বাস-প্রশ্বাসের সংক্রমণ ও ফুসফুসের প্রদাহজনিত সমস্যা। নিউমোনিয়া ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে হতে পারে। শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়। বিশেষ করে ৫ বছরের কম বয়সী শিশুদের এ রোগে আক্রান্ত  হওয়ার আশঙ্কা বেশি থাকে।

লক্ষণ
১. শিশুর বুকের খাঁচা নিচে দেবে যাওয়া
২. শিশুর দ্রুত শ্বাস নেওয়া
৩. কাশি, শ্বাসকষ্ট হওয়া
৪. শিশুর মাথা সামনের দিকে ঝুঁকে যাওয়া
৫. শিশু খাবার খেতে না চাওয়া

শিশুর ক্ষেত্রে উপরোক্ত লক্ষণগুলো দেখা গেলে, যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। 
কারা ঝুঁকিপূর্ণ
১. অপুষ্টিতে ভোগা শিশু
২. জন্মগত ত্রুটি, যেমন: জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা, ফুসফুসে সমস্যা ইত্যাদি
৩. শিশুর বিভিন্ন ধরনের প্রদাহজনিত সমস্যা 

প্রতিকার
শীতকালে শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়ে যায়। তাই এ সময়ে শিশুদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। কোনোভাবেই শিশুর সামনে ধূমপান করা যাবে না। যতদূর সম্ভব রান্নাঘর ও শোবার ঘরের জানালা-দরজা খুলে রাখতে হবে। শিশুদের ভিটামিন 'এ'  সাপ্লিমেন্ট দিতে হবে।  
লেখক: প্রভাষক, আনোয়ার খান মডার্ন হাসপাতাল

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট প্রাণহানি বেড়ে ৭৮০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১৪০ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮৭৩...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর