প্রসবজনিত ফিস্টুলা: নারীর মর্মন্তুদ রোগ

আপডেট : ১৯ মে ২০২৪, ০৯:৩১ এএম

নারীর অনন্য বৈশিষ্ট্য হলো সে সন্তান ধারণ করতে পারে। শৈশব, কৈশোর পেরিয়ে নারী পা দেয় তারুণ্যে। কিন্তু তার জীবনের পূর্ণতা আসে মাতৃত্বের মধ্য দিয়ে। নারীর জন্য গর্ভধারণ একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু গর্ভকালীন অথবা প্রসবকালীন সময়টা কম-বেশি ঝুঁকিপূর্ণ। প্রসবকালীন একজন নারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যান্য অনেক জটিলতা ও সমস্যার মধ্যে সবচেয়ে বেদনাবহ ও ভয়াবহ হচ্ছে ‘প্রসবজনিত ফিস্টুলা’।

প্রসবজনিত ফিস্টুলা কী?
জেনিটাল ফিস্টুলা হলো নারীর জননপথের (মাসিকের রাস্তা) সঙ্গে  মূত্রথলি/মূত্রনালী বা মলদ্বার অথবা উভয়ের একটি অস্বাভাবিক সংযোগ স্থাপিত হওয়া। ফলে জননপথ দিয়ে অনবরত নিয়ন্ত্রণহীন প্রস্রাব/পায়খানা বা উভয়ই ঝরতে থাকে। 

জেনিটাল ফিস্টুলার প্রধান কারণ হচ্ছে বাধাগ্রস্ত প্রসব (Obstructed labour)। তবে অপারেশন অথবা আঘাতজনিত কারণেও এটা হতে পারে। যখন এটা প্রসবজনিত কারণে হয়, তখন তাকে বলে ‘প্রসবজনিত ফিস্টুলা’। বাংলাদেশসহ উন্নয়নশীল ও দরিদ্র দেশসমূহে প্রসবজনিত ফিস্টুলা রোগী বেশি দেখা যায়।

প্রসবজনিত ফিস্টুলা কীভাবে হয়?
মানবদেহের তলপেট ও কোমরের নিচে যে হাড়গুলো থাকে সেগুলোকে একত্রে শ্রোণিচক্র বা বস্তিকোটর (Pelvis) বলে। শ্রোণিগহ্বর (Pelvic cavity) হলো শ্রোণিচক্রের হাড় (Bone) দ্বারা সীমাবদ্ধ একটি গহ্বর। এখানে অবস্থিত নারী/পুরুষের প্রজনন অঙ্গসমূহ, মূত্রথলি, মলাশয় ও মলদ্বার।

প্রসবকালে জরায়ুর নীচের অংশ স্ফীত হয়ে জননপথের সঙ্গে মিলিত হয়ে পূর্ণাঙ্গ প্রসবপথ তৈরি হয়। প্রাকৃতিক নিয়মে এই পথেই একজন মানব শিশু মাতৃগর্ভ থেকে বের হয়ে পৃথিবীর আলো দেখে। কিন্তু প্রাকৃতিক নিয়মে অর্থাৎ জননপথে প্রসব (Vaginal delivery) হওয়ার বেশ কিছু শর্ত থাকে। এর মধ্যে অন্যতম একটি প্রধান শর্ত  হলো—গর্ভস্থ শিশুর ওজন/ মাথার আকৃতির সঙ্গে মায়ের শ্রোণীচক্রের সমতা থাকতে হবে। অর্থাৎ যদি মায়ের শ্রোণিচক্রের তুলনায় গর্ভস্থ শিশুর মাথা বা শরীর বড় হয় অথবা মায়ের শ্রোণিচক্র প্রয়োজনের তুলনায় ছোট হয়, তবে সেই পথে শিশু বের হয়ে আসতে পারে না। এটাকেই বলে ‘বাধাগ্রস্ত প্রসব’।

প্রসব যখন বিলম্বিত ও বাধাগ্রস্ত হয়, তখন শিশুর মাথা দীর্ঘক্ষণ প্রসব পথে আটকে থাকে। ফলে মায়ের প্রসব পথের আশেপাশের নরম অঙ্গসমূহ (সামনে মূত্রথলি/মূত্রনালী অথবা পেছনে মলাশয়/মলদ্বার অথবা উভয়ই) মায়ের শ্রোণিচক্রের হাড় এবং বাচ্চার মাথা দ্বারা ক্রমাগত পিষ্ট হতে থাকে। অনবরত এই চাপের ফলে মায়ের অঙ্গসমূহের পিষ্ট অংশে রক্ত চলাচল ব্যাহত হয় অথবা একেবারে বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় অঙ্গের পিষ্ট অংশে পচন ধরে এবং পরবর্তীতে খসে পড়ে (সাধারণত ৫-৭ দিনের মধ্যে)। এর ফলে জননপথ এবং প্রস্রাব বা পায়খানার রাস্তা অথবা উভয়ের মধ্যে ছিদ্র তৈরি হয়। আর এই অস্বাভাবিক ছিদ্রপথে অনবরত প্রস্রাব বা পায়খানা বা উভয়ই ঝরতে থাকে। এরকম অবস্থায় সাধারণত মৃত/বা মৃতপ্রায় সন্তান প্রসব করে থাকে। 

প্রসবজনিত ফিস্টুলার ঝুঁকি কাদের বেশি?
. কম বয়সে বিয়ে এবং গর্ভধারণ (Adolescent mother): ১৮ বছর বা তার চেয়ে কম বয়সী নারীর প্রসবপথ অপূর্ণাঙ্গ থাকে, যা স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের জন্য উপযুক্ত নয়।

২. বহু সন্তানের জননী: অর্থাৎ পূর্বে দুই বা তিনের অধিক সন্তান প্রসব করেছেন এমন নারী।

৩. সাধারণত প্রথম গর্ভস্থ শিশুর চেয়ে দ্বিতীয়, দ্বিতীয় শিশুর চেয়ে তৃতীয়- এভাবে ক্রমান্বয়ে গর্ভস্থ শিশুর ওজন বাড়তে থাকে। পাশাপাশি মায়ের শ্রোণিচক্রের প্রসারণ ক্ষমতা কমতে থাকে। ফলে প্রথম/দ্বিতীয় সন্তান জন্মদানের সময় প্রসব পথে ঝামেলা না হলেও, তৃতীয় অথবা চতুর্থ সন্তানের ক্ষেত্রে বাধাগ্রস্ত প্রসব হওয়ার আশঙ্কা বেড়ে যায়।

৪. মায়ের উচ্চতা কম হলে (short stature), তার শ্রোণিচক্র দিয়ে স্বাভাবিক ওজনের শিশুর প্রসব ব্যাহত হতে পারে। 

লেখক: অধ্যাপক, প্রসূতিবিদ্যা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ফিস্টুলা সার্জন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ

আরও পড়ুন:

জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর