গরুর দুধে অ্যালার্জি? জেনে নিন সাতটি বিকল্প

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৪:৩৯ পিএম

দুধকে বলা হয় আদর্শ খাবার। তবে স্বাদ পছন্দ হলেও অনেকেই ল্যাকটোজ ইনটলারেন্স ও অন্যান্য হজমজনিত সমস্যার কারণে গরুর দুধ ও দুগ্ধজাত খাবার খেতে পারেন না। 

আসুন জেনে নিন, গরুর দুধের সাত বিকল্প -

কাঠবাদামের দুধ 
আমাদের দেশে ততটা প্রচলিত না হলেও পশ্চিমা বিশ্বে ইদানীং আমন্ড মিল্ক বা কাঠবাদামের দুধ ভীষণ জনপ্রিয়। ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ আমন্ড মিল্কে ক্যালরির মাত্রা খুবই কম। হেলথ রিপোর্টস অনুসারে, এক কাপ কাঠবাদামের দুধে ১ গ্রাম প্রোটিন, ৩ গ্রাম ফ্যাট এবং প্রায় ৪০ ক্যালরি রয়েছে। তবে কারও কাঠবাদামে অ্যালার্জি থেকে থাকলে এই দুধ এড়িয়ে যাওয়া শ্রেয়।

সয়া দুধ
প্রোটিন কন্টেন্টের দিক দিয়ে গরুর দুধের সঙ্গে বেশ মিল রয়েছে সয়া মিল্কের। এক কাপ সয়া দুধে ১৩১ ক্যালরি এবং ৪.৩ গ্রাম চর্বি থাকে। তবে গেঁটে বাতে ভুগছেন এবং অ্যান্টিবায়োটিক সেবন করছেন, এমন কারও সয়া দুধ পান করা উচিত নয়।

নারকেলের দুধ 
ডেজার্ট কিংবা ঝোলজাতীয় খাবারে নারকেলের দুধ দিলে একটা ক্রিমযুক্ত টেক্সচার চলে আসে। নারকেলের দুধে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, প্রোটিন রয়েছে। কোলেস্টেরলের সমস্যা থাকলে নারকেলের দুধ এড়িয়ে চলুন।

ওট মিল্ক
ওট মিল্ক খেতে খানিকটা মিষ্টি স্বাদের। এ দুধ সকালের নাস্তায় বা কফিতে যোগ করার মতো আইটেম। এক কাপ ওট মিল্ক আপনাকে ১২০ ক্যালরি, ৩ গ্রাম প্রোটিন এবং ১৬ গ্রাম কার্বোহাইড্রেট সরবরাহ করবে। ডায়াবেটিক রোগীদের এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত। 

চালের দুধ 
আমাদের দেশে রাইস মিল্ক বা চালের দুধের বাণিজ্যিক উৎপাদন হয় না। এটি খুব হালকা এবং প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদের। সোডিয়াম, পটাসিয়াম, ডায়েটারি ফাইবার, এমনকি আয়রনও রয়েছে এই দুধে। এই দুধও ডায়াবেটিক রোগীদের এড়িয়ে চলা উচিত। 

কাজুবাদামের দুধ
বাদামের মতোই দারুণ মজাদার এই দুধ যেকোনো খাবারের স্বাদ বহুগুণ বাড়িয়ে তোলে। তবে এই দুধের মাত্র এক কাপে ৪২ ক্যালরি থাকে। প্রচুর পরিমাণে চর্বিও রয়েছে এতে, তাই আপনার যদি কোলেস্টেরলের সমস্যা থাকে তবে কাজুবাদামের দুধ এড়িয়ে চলুন।

মটরের দুধ
হলুদ রঙের মটর থেকে তৈরি করা হয় এই পি মিল্ক বা মটরের দুধ। এতে অধিক প্রোটিন এবং ক্যালসিয়াম রয়েছে। পটাসিয়াম এবং সোডিয়াম সমৃদ্ধ মটরের দুধে ১০৩ ক্যালরি রয়েছে। উদ্ভিজ্জ প্রোটিনের অন্যতম সেরা উৎস হিসেবে এই দুধকে বিবেচনা করা হয়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
মাথা ব্যথা শুরু হলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কি সাধারণ মাথাব্যথা, নাকি মাইগ্রেন? দুই ধরনের ব্যথা এক মনে হলেও আসলে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ব্যথার ধরন ঠিকভাবে চিহ্নিত করা জরুরি, কারণ...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর