যা যা করলে রাতে ঘুম আসবে তাড়াতাড়ি

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পিএম

আমাদের শরীর ও মন সুস্থ রাখতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। ঘুমকে কেন্দ্র করে আমাদের সুস্বাস্থ্য অনেকাংশে নির্ভর করে। দেখবেন রাতে ভালো ঘুম হলে আপনার মেজাজ ফুরফুরে থাকবে। আবার পর্যাপ্ত ঘুম না হলে শরীর আর মনে মারাত্নক প্রভাব পড়বে।

আপনার জীবনযাপন এবং খাদ্য গ্রহণের প্রক্রিয়া ঘুমের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। ব্যক্তিভেদে ঘুমের ব্যপ্তির তারতম্য হতে পারে। তবে একজন পূর্ণ বয়স্ক মানুষের রাতে দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের প্রয়োজন। রাতে ৭ ঘণ্টার বেশি সময় ঘুমালে হৃদরোগের ঝুঁকি কমবে। এতে উচ্চ রক্তচাপের প্রবণতাও কমবে।

পর্যাপ্ত ঘুম শুধু আমাদের শরীর থেকে ক্লান্তি দূর করে না, পাশাপাশি মনকেও সতেজ করে। এ ছাড়া মস্তিষ্কের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। ভালো ঘুম মানুষের স্মৃতিশক্তি ভালো রাখে। কম ঘুম হলে মস্তিষ্ক তার কাজকর্ম সঠিকভাবে করতে পারে না।

ঘুমের আগে মোবাইল ব্যবহার করবেন না, এতে ঘুমের ক্ষতি হবে। ছবি: ফ্রিপিক

পর্যাপ্ত ঘুমের অভাবে একদিকে যেমন ডায়াবেটিস থেকে শুরু করে  ওজন, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, হৃদরোগের সমস্যা বাড়তে পারে। তেমনি বাড়তে পারে মানসিক সমস্যা। কম ঘুম আপনার মনে হতাশার জন্ম দেবে। এতে আপনার মানসিক সমস্যা বৃদ্ধি পেতে পারে।

রাতে ঘুম ঠিকঠাক না হলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। ফলে কাজকর্মে খুব একটা মন বসবে না। তাই শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত ঘুমের প্রয়োজন।

ঘুমের উপকারিতার শেষ নেই। অনেকের রাতে ঘুম ভালো হয় না। তাদের জন্য রইল ঘুমের কিছু উপায়–

১. রাতে যখনি ঘুম আসবে মনে হবে, তখনি ঘুমাতে যান। ঘুম ঘুম চোখে জেগে থাকবেন না।

২. প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং সকালে একই সময়ে ঘুম থেকে জেগে ওঠার চেষ্টা করুন।

৩. চেষ্টা করুন দিনে দেড় থেকে দুই ঘণ্টার বেশি সময় না ঘুমানোর। তাহলে রাতে ভালো ঘুম হবে। দিনের বেলার দীর্ঘ ঘুম আপনার রাতের ঘুমে প্রভাব ফেলতে পারে।

৪. চেষ্টা করুন ঘুমাতে যাওয়ার অনন্ত ৩ থেকে ৪ ঘণ্টা আগে কফি পান না করার। কফি পানে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

৫. ঘুমানোর এক ঘণ্টা আগে থেকে মোবাইল, কম্পিউটার, টিভি থেকে দূরে থাকুন।

পর্যাপ্ত ঘুম শুধু আমাদের শরীর থেকে ক্লান্তি দূর করে না, পাশাপাশি মনকেও সতেজ করে। ছবি: ফ্রিপিক

৬. ঘুমের জন্য দরকার আসলে শীতল ঘর। আপনার ঘুমের ঘর আরামদায়ক রাখার চেষ্টা করুন। দেখবেন রাতে ভালো ঘুম হবে।

৭. রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেলে উঠে বসবেন না। এ সময় বিছানায় শুয়ে থাকুন, দেখবেন কোনো এক সময় ঘুম চলে আসবে।

৮. শোয়ার জন্য আরামদায়ক বিছানা, বালিশ নিন। তা না হলে রাতে ঘুম ভেঙে যেতে পারে। আবার বাড়তে পারে বিভিন্ন শারীরিক সমস্যা।

৯. প্রতিদিন শরীরচর্চা করুন। এতে শরীর ভালো থাকবে। তবে ঘুমাতে যাওয়ার আগে শরীরচর্চা করবেন না।

১০. ঘুমের বেশি সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 

সূত্র: হেলথলাইন

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর