রাতে ভালো ঘুম না হলে যা করবেন

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৯:৫৬ এএম

আমাদের শরীরের সুস্থতার জন্য পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। অনিদ্রায় মানুষের ঘুমের সমস্যা হয়। এই সমস্যায় পড়লে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে প্রচণ্ডভাবে। এতে সকালে ঘুম থেকে ওঠার পর ক্লান্তি লাগে।

ব্যক্তিভেদে ঘুমের সমস্যা ভিন্ন ভিন্ন কারণে হতে পারে। রাতে পর্যাপ্ত ঘুম না হলে মুড সুইং থেকে শুরু করে বিভিন্ন অসুখ হতে পারে। তবে অনিদ্রার কারণে সাধারণত দিনের বেলায় মেজাজ খিটখিটে হয়।

আসুন জেনে নিন, রাতে ভালো ঘুম না হলে যা করবেন:

১. অনিদ্রা থেকে নিজেকে রক্ষা করতে হালকা গরম পানিতে গোসল করতে পারেন। অন্তত রাতে ঘুমাতে যাওয়ার দুই ঘণ্টা আগে গোসল করতে পারেন। এতে আপনি অনেকটা শান্তি পাবেন। একইসঙ্গে ভালো ঘুমও হবে।

২. শরীরে ম্যাসাজ করলে অনেক উপকার পাবেন। ম্যাসাজ থেরাপি মন ও শরীর দুইটাকেই ভালো রাখে। রাতে শরীরে ম্যাসাজ করলে বিভিন্ন ধরনের ব্যথা, হতাশা ও উদ্বেগ থেকে উপশম পাবেন। এতে রাতের ঘুম ভালো হবে।

৩. ল্যাভেন্ডার তেল মন ভালো রাখে। আর ভালো ঘুমের জন্যও বিশেষ ভূমিকা রাখে। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল হাতে মাখতে পারেন। দেখবেন কিছুটা শান্তি অনুভব করবেন।

৪. রাতে ভালো ঘুমের জন্য হালকা গরম দুধের সঙ্গে মধু মিশিয়ে পান করতে পারেন। মধু ও দুধের মিশ্রণ দীর্ঘক্ষণ ঘুমের জন্য সহায়তা করে। দুধে থাকে অ্যামিনো অ্যাসিড ট্রিপটোফ্যান উপাদান, যা প্রাকৃতিকভাবে শোধকের কাজ করে। এ ছাড়া মধু ও দুধ শরীরের হরমোনের কার্যক্ষমতা বৃদ্ধি করে ভালো ঘুমের কাজ করে থাকে।

৫. ভেষজ চা রাতে ঘুমানোর আগে শরীরের জন্য খুবই উপকারী। রাতে ঘুমানোর আগে ভেষজ চা পানে এক ধরনের আরাম অনুভব করবেন। ভেষজ চা পানে শরীর শান্ত হয়।

৬. সুস্থ থাকতে চাইলে রাতে ভালো ঘুমের প্রয়োজন। আর সুস্বাস্থ্যের জন্য অবশ্যই ধূমপান পরিহার করতে হবে।

৭. রাতের খাবারের পর্ব শেষ করার পর পরই ঘুমাতে না যাওয়াই ভালো। অন্তত ঘুমানোর কয়েক ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।

৮. রাতে ঘুমানোর আগে আগে যে কাজটা করতে হবে সেটা হলো, মোবাইল স্ক্রিনের ব্যবহার কমিয়ে আনার চেষ্টা করতে হবে। এতে ঘুম ভালো হবে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
মাথা ব্যথা শুরু হলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কি সাধারণ মাথাব্যথা, নাকি মাইগ্রেন? দুই ধরনের ব্যথা এক মনে হলেও আসলে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ব্যথার ধরন ঠিকভাবে চিহ্নিত করা জরুরি, কারণ...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...

এলাকার খবর