দেশে ডেঙ্গু আক্রান্তদের ১৭ ভাগের বেশি শিশু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১১:৫১ এএম

দেশে ডেঙ্গু আক্রান্তদের ১৭ ভাগের বেশি শিশু। যাদের বয়স ১৫ বছর বা তারও কম। এ বছর প্রাণ গেছে ৪২ শিশুর। চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গুতে অন্যদের তুলনায় বেশি ঝুঁকিতে থাকে শিশুরা। এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছে আট মাস বয়সী মোহাম্মদ আলী। পাশের বেডে দেড় বছরের তানহা।

অভিভাবকেরা জানান, জ্বর আসার দুই দিনের মধ্যেই ডায়রিয়া, পেট ব্যথা, বমি শুরু হয় শিশুদের।

একই হাসপাতালের পিআইসিইউতে চিকিৎসাধীন ১০ বছরের খালিদ সাইফুল্লাহ। তার অবস্থার অবনতি হলে সাত দিন আগে ওয়ার্ড থেকে তাকে সেখানে নেওয়া হয়।

এ সময় জ্বর আসার ২৪ ঘণ্টার মধ্যেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল হক বলেন, জ্বর এলে যদি বমি হয়, খাওয়ার রুচি না থাকে, প্রস্রাব কমে যায় তাহলেই হাসপাতালে নিয়ে আসতে হবে শিশুকে।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পিআইসিইউ বিভাগের সহকারী অধ্যাপক ডা. আক্তার হোসেন মাসুদ বলেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি ৪৫ শিশু। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ শিশুর। দেশে এ বছর ডেঙ্গু আক্রান্তদের ১৭ ভাগের বেশি শিশু।

ডা. আক্তার হোসেন মাসুদ আরও বলেন, অভিভাবকেরা অনেক সময় শিশুর জ্বর হলে তিন থেকে চার দিন পর জ্বর কমলে হাসপাতালে নিয়ে আসেন না। এ ক্ষেত্রে শিশু যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় ড্যামেজ অনেক বেড়ে যায়। সেই সঙ্গে বেড়ে যায় মৃত্যু ঝুঁকি।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।  আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর