প্রতিদিন কতটুকু লবণ খাওয়া নিরাপদ?

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম

খাবারের স্বাদবর্ধক হিসেবেই মূলত লবণ ব্যবহার করা হয়ে থাকে। একই সঙ্গে লবণ ব্যাকটেরিয়া প্রতিরোধী হওয়ায় খাবার সংরক্ষণেও এটি ব্যবহার হয়। খাবার লবণ হিসেবে আমরা যে লবণ খাই সেটি মূলত সোডিয়াম ক্লোরাইড। এর মধ্যে ৪০ শতাংশ সোডিয়াম থাকে। আমরা যে পরিমাণ সোডিয়াম গ্রহণ করি, তার বেশির ভাগই আসে খাবার লবণ থেকে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস–এর তথ্য অনুযায়ী, বয়স্কদের প্রতিদিন ৬ গ্রামের বেশি লবণ খাওয়া ঠিক নয়। আবার  বয়সভেদে লবণ খাওয়ার পরিমাণ ভিন্ন। ১১ বছর বা এর চেয়ে বেশি বয়স্করা দিনে সর্বোচ্চ ৬ গ্রাম, ৭-১০ বছর বয়সীরা ৫ গ্রাম, ৪-৬ বছর বয়সীরা ৩ গ্রাম, ১-৩ বছর বয়সীরা ২ গ্রাম এবং এক বছরের কম বয়সীরা দিনে ১ গ্রামের কম লবণ খেতে পারবেন। তবে শিশুদের লবণ খাওয়া ঠিক নয়, কারণ শিশুদের কিডনি পুনর্গঠিত থাকে না বিধায় তারা লবণ হজম ও শোষণ করতে পারে না।

মানবদেহে কোষের প্লাজমা ঠিক রাখতে, কোষের কার্যক্রম পরিচালনার জন্য, দেহের ক্ষারের মাত্রার ভারসাম্য রক্ষায়, স্নায়ুর সঞ্চালন স্বাভাবিক রাখা,  মাংসপেশি সংকোচন ও শিথিল করতে এবং দেহে পানি ও খনিজের ভারসাম্য বজায় রাখার জন্য সোডিয়াম প্রয়োজন তবে তা অল্প পরিমাণে।

একজন সুস্থ-স্বাভাবিক মানুষের জন্য খাবার লবণ দরকারি তবে অবশ্যই লবণ আয়োডিন যুক্ত হতে হবে। ছবি: ফ্রিপিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পূর্ণ বয়স্ক একজন মানুষ দিনে সোডিয়াম গ্রহণের নির্ধারিত মাত্রা হচ্ছে ২০০০ মিলিগ্রামের কম, যা প্রায় ৫ গ্রাম লবণের সমান। কিন্তু বিশ্বের প্রায় সব মানুষ প্রায় ৪৩১০ মিলিগ্রাম সোডিয়াম গ্রহণ করে যা, ডব্লিউএইচও নির্ধারিত মাত্রার তুলনায় প্রায় দ্বিগুণ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি বছর বিশ্বে ১৮ লাখ ৯০ হাজার মৃত্যুর জন্য অতিরিক্ত সোডিয়াম গ্রহণ দায়ী। কেননা অতিরিক্ত সোডিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হৃদরোগের অন্যতম প্রধান কারণ। এ ছাড়া গ্যাস্ট্রিক ক্যানসার, স্থূলতা, মেনিয়ার ডিজিজ নামে এক ধরনের কানের রোগ, কিডনি রোগ দেখা দিতে পারে। বিশেষ করে কিডনি রোগী যাদের নিয়মিত ডায়ালাইসিস করাতে হচ্ছে তাদের জন্য সোডিয়াম, পটাসিয়াম ও ফসফেট রোগের তীব্রতা বাড়িয়ে দিতে পারে। এমনকি হাড় থেকেও ক্যালসিয়াম শুষে নিতে পারে বাড়তি সোডিয়াম, ফলে ক্যালসিয়ামের ঘাটতি থেকে অস্টিওপরোসিস বা হাড় ক্ষয়ও হতে পারে।

একজন সুস্থ-স্বাভাবিক মানুষের জন্য খাবার লবণ দরকারি তবে অবশ্যই লবণ আয়োডিন যুক্ত হতে হবে। প্রতিদিনের খাবার থেকেই মানুষ খুব স্বাভাবিক ভাবেই লবণ পেয়ে থাকে। তবে মানুষের জীবনে ব্যস্ততা বাড়ার কারণে এখন অনেকেই প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার খেয়ে থাকেন, যেগুলোতে অতিরিক্ত পরিমাণ লবণ থাকে। এছাড়া রেস্তোরাঁ বা ক্যাফের খাবার এবং বিভিন্ন ধরনের ফাস্টফুডেও প্রচুর পরিমাণ লবণ থাকে। যেসব খাবার সম্পর্কে সচেতন হওয়া দরকার তার মধ্যে রয়েছে, পাউরুটি, সসেজ, প্রক্রিয়াজাত মাংস, পেস্ট্রি, পিজ্জা, পনির, চিপস ও লবণ বা মশলা দেয়া বাদাম, বিভিন্ন ধরনের সস, কেচাপ ও সয়াসস।

রান্না ও খাওয়ার সময় কতটুকু লবণ ব্যবহার করবেন তার পরিমাণ নির্ধারণ করে প্রয়োজন অনুযায়ী লবণ ব্যবহার করুন।  ছবি: ফ্রিপিক

লবণ খাওয়া কমাতে চাইলে প্রথমে খাবার টেবিল থেকে লবণ সরিয়ে ফেলতে হবে এবং প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে সতেজ খাবার খেতে হবে। লবণের পরিবর্তে খাবারে স্বাদ বাড়াতে বিভিন্ন মশলা ব্যবহার করা যায়। যেমন– কালো গোলমরিচ, রসুন, মরিচ বা লেবুর রস। রান্না ও খাওয়ার সময় কতটুকু লবণ ব্যবহার করবেন তার পরিমাণ নির্ধারণ করে প্রয়োজন অনুযায়ী লবণ ব্যবহার করুন। প্রক্রিয়াজাত খাবার কেনার সময় প্যাকেটের গায়ে পুষ্টি মাত্রা চেক করে কম লবণ সমৃদ্ধ খাবার কেনার চেষ্টা করুন। বেশি লবণ দেওয়া খাবার যেমন নোনা মাংস বা নোনা মাছ, পনির, অলিভ এবং আচার কম পরিমাণে খেতে হবে।

সর্বোপরি মানুষ চাইলেই তার স্বাদ পরিবর্তন করতে পারে, সে ক্ষেত্রে  কম লবণ খাওয়া অভ্যাস করাটাই স্বাস্থ্যের জন্য ভালো।

লেখক: নিউট্রিশন অফিসার, ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর