মুখের দুর্গন্ধ যেভাবে দূর করবেন

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৪:৪৯ পিএম

দাঁত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যারা সময় থাকতে দাঁতের যত্ন নেন না। যদি দাঁত ভালো রাখতে চান, তবে প্রতিদিন নিয়ম করে দাঁত ব্রাশ করতে হবে। কারণ প্রতিদিন ব্রাশ না করলে দেখা দিতে পারে নানা রোগ।

নিয়মিত ব্রাশ করা না হলে দাঁত ও জিহ্বায় ব্যাকটেরিয়া আক্রমণ করবে। এসব ব্যাকটেরিয়ার খাদ্যের সঙ্গে মিশে এক ধরনের গন্ধ তৈরি করবে। এতে দাঁতের ওপর এক ধরনের আবরণ তৈরি হয়ে মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে। এ ছাড়া দাঁত, দাঁতের গোড়া, মাড়ি, জিহ্বা, মুখগহ্বরের কোনও রকম সংক্রমণ হলে মুখে দুর্গন্ধ তৈরি হয়।

হয়ত কোনো আড্ডায় গেছেন, হঠাৎ খেয়াল করলেন আপনি কোনো বন্ধুর কাছে গিয়ে কথা বলতে গেলেই সে বন্ধু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন। এর প্রধান কারণ হতে পারে, আপনার মুখের দুর্গন্ধ।

নিয়মিত ব্রাশ করা না হলে দাঁত ও জিহ্বায় ব্যাকটেরিয়া আক্রমণ করবে। ছবি: ফ্রিপিক

মানুষ হিসেবে ব্যক্তি জীবনের অনেক সমস্যা মেনে নেওয়া যায়। কিন্তু মুখের গন্ধের সমস্যা মেনে নেওয়া যায় না। কারণ যখন বুঝতে পারবেন, কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তখন নিজেরই মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তি তৈরি হবে। এই সমস্যা থেকে রক্ষা পেতে অনেকে আবার মুখে চুইংগাম চিবাতে থাকেন। অনেক ক্ষেত্রে  মুখের দুর্গন্ধ মানসিক পীড়নের কারণ হয়ে দাঁড়ায়।

আসুন জেনে নিন, মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায়:

১. প্রতিবার খাওয়ার পর মুখ ঠিক মতো ধুয়ে নিন। এতে খাবারের খাদ্যকণা দাঁতের ফাঁকে জমে থাকবে না।

২. দিনে দুইবার ব্রাশ করুন। বিশেষ করে, রাতে খাবার খাওয়ার পর অবশ্যই ব্রাশ করুন। তা না হলে সারারাত ধরে মুখের ভেতরে ব্যাকটেরিয়া অনেক ঘটনা ঘটাবে। এতে সকালে দেখতে পাবেন মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে।

৩. দাঁতের যত্নের পাশাপাশি জিহ্বারও যত্ন নিন। কারণ শারীরিক সুস্থতায় জিহ্বার ভূমিকাও কম নয়। দেখবেন ভালো করে জিহ্বা পরিষ্কার না করলে জিহ্বার উপরের এক ধরনের আবরণ তৈরি হবে। এতে মুখে দুর্গন্ধ তৈরি হবে।

৪. পানি শারীরিকভাবে সুস্থ রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুখের ভেতরের গন্ধ দূর করার জন্য পানির অবদান কম নয়।  শরীরে পানির ঘাটতি হলে লালা উৎপাদন হয় কম। এতে মুখের ভেতরে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে। এর ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়।

৫. মুখের দুর্গন্ধ দূর করতে আনারসের জুস পান করতে পারেন। এ ক্ষেত্রে খাবারের পর চিনি ছাড়া আনারসের জুস পান করুন। এরপর ভালো করে কুলি করে নিন। তারপর মুখ ধুয়ে নিন।

 দিনে দুইবার ব্রাশ করুন। ছবি: ফ্রিপিক

৬. মুখের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে ভালো কাজ করে দই। এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া। এটি মুখের দুর্গন্ধ দূর করে। এক্ষেত্রে বাড়িতে তৈরি টক দই খান। দেখবেন উপকার পাবেন।

৭. কমলাতে আছে ভিটামিন সি। এই উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাগানোর পাশাপাশি  মুখের দুর্গন্ধ কমায়। এ ছাড়া আপেল ও মুখের গন্ধ দূর করতে সহায়তা করে।

৮. গ্রিন টি অনেক পুষ্টিকর উপাদান আছে। এটি পান করলে মুখের গন্ধ দূর হবে। তাছাড়া গ্রিন টি পান করলে নিজেকে সতেজও মনে হবে।

সূত্র: হেলথলাইন

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর