কমলা খেলে যত উপকার মেলে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

কমলা একটি বেশ জনপ্রিয় ফল। এখন বছরের বেশিরভাগ সময়ে বাজারে কমলার দেখা পাওয়া যায়। স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। কমলা ভিটামিন সি এর ভালো উৎস। তাই কমলা খেলে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। 

আমাদের দেশের আবহাওয়ায় সর্দি–জ্বর একটি স্বাভাবিক অসুখ। ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা বা সর্দি জ্বরের সমস্যায় ভোগেন না, এমন মানুষের সংখ্যা খুব কম। সর্দি–জ্বরে সুস্থ থাকতে কমলা খেলে উপকার পাওয়া যায় বেশি।

সামনে শীতকাল আসন্ন। তাই এই সময় ঠান্ডার প্রকোপ বাড়বে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এই সময় শারীরিক সুস্থতায় খেতে পারেন কমলা।

আসুন জেনে নিন, কমলা খেলে কী কী উপকার পাবেন:

১. কমলায় উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে। যা শরীরের ইমিউন সিস্টেম মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

২. ত্বক সুস্থতার উপর শারীরিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে। কমলা ত্বকের জন্য বেশ উপকারী। কমলাতে আছে উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। যা ত্বকের সুস্থতা প্রদান করে। এ ছাড়া ত্বকের বলিরেখা দূর করে কমলা। তাই ত্বক ভালো রাখতে এই ফল খেতে পারেন।
 
স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। ছবি: পেক্সেলস৩. কমলায় রয়েছে ফাইবার, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। এ ছাড়া ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।
 
৪. কমলাতে আছে ভিটামিন বি৬, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ফল দরকারি ভূমিকা পালন করে।

৫. হৃদরোগের কারণে বিশ্বব্যাপী মারা যাচ্ছে অনেক মানুষ। কমলা হৃদরোগ থেকে দূরে মানুষকে রাখে। তাই হার্টের গুরুতর সমস্যা থেকে বাঁচতে খাদ্য তালিকায় কমলা রাখুন।

কমলা ইমিউন সিস্টেম মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।৬. ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে কমলা। বিশেষ করে ব্রেস্ট ক্যানসার, ত্বকের ক্যান্সার ও ফুসফুস। এসব ক্যানসারের ঝুঁকি কমায় কমলা। তাই শরীরের প্রাণশক্তি ধরে রাখতে খেতে পারেন কমলা।
 
৭. কমালতে আছে ভিটামিন এ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। তাই কমলা খেলে ছোট বড় সবার দৃষ্টিশক্তি ভালো থাকবে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:

জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩...
মশার উপদ্রব, অবৈধ স্থাপনা ও জলাবদ্ধতাসহ ১০টি বিষয়ে অভিযোগ জানাতে ও নাগরিক সুবিধা দিতে চালু হয়েছে আমাদের চট্টগ্রাম নামের অ্যাপস। শনিবার দুপুরে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আনুষ্ঠানিকভাবে...
মৌলভীবাজারে ৯৯৬ কোটি টাকার মনু নদী সংরক্ষণ প্রকল্প চললেও রাজনগরে অব্যাহত নদীভাঙন। বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম, দুর্ভোগে ৫০ হাজার মানুষ।
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর