অতিরিক্ত ফল খাওয়ার পরিণতি সম্পর্কে জানেন কি?

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ পিএম

ফল আমাদের স্বাস্থ্যের জন্যে খুবই উপকারি। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিনের খাদ্যতালিকায় যেকোনো ধরনের একটি ফল অবশ্যই থাকা উচিত।

কিন্তু অনেকে ভাবেন যত বেশি পরিমাণে ফল খাওয়া হবে, ততোই শরীরের জন্য ভালো। এমনকি কেউ কেউ ডায়েটে অন্যান্য খাবারের পরিমাণ কমিয়ে আনলেও ফল খেয়ে থাকেন ইচ্ছামতো।

এবার তাঁদের জন্য রয়েছে একটি দুঃসংবাদ। কারণ চিকিৎসকদের মতে, অন্য সকল খাবারের মতো ফলফলাদিও অতিরিক্ত খেলে বিপদ! অত্যধিক ফলাহারে স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে, বিশেষ করে আমাদের যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে।

ফলের রসে থাকে ফ্রুকটোজ। দিনের পর দিন প্রয়োজনের অধিক ফল খাওয়ায় আমাদের দেহে এই ফ্রুকটোজ এসে জমা হয়। পুষ্টিবিদদের মতে, আমাদের লিভার বা যকৃত তখন সেই অতিরিক্ত ফ্রুকটোজটুকু ফ্যাট তৈরিতে ব্যয় করে। এ প্রক্রিয়াকে বলা হয় লাইপোজেনেসিস। এর ফলে যে রোগ হতে পারে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার নাম নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (এনএএফএলডি)।

তবে এই মতের বিরোধিতাও করেছেন কেউ কেউ। অত্যধিক ফলাহারে লিভারের ক্ষতি হয়, এমন কোনো শক্তপোক্ত প্রমাণ এখনও হাতে আসেনি বলেই তাঁদের দাবি। তবে একে পুরোপুরি উড়িয়েও দিচ্ছেন না তারা। বরং প্রয়োজনের অতিরিক্ত ফল খেলে অন্যান্য যেসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, সে সম্পর্কে সতর্ক করেছেন।

ফাইবার এবং প্রাকৃতিক শর্করা থাকায় অতিরিক্ত ফলমূল খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। এতে প্রাকৃতিক এসিড এবং চিনি থাকায় দাঁতক্ষয়ের সমস্যাও হতে পারে।

এ ছাড়া অত্যধিক চিনি রক্তে শর্করার পরিমাণকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে তুলতে পারে। যাদের ডায়াবেটিস, হাইপারগ্লাইসেমিয়া বা অগ্ন্যাশয়ের সমস্যা রয়েছে তাদের জন্য এটি বিপৎসংকেত!

ফলে থাকা ফ্রুক্টোজ ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্যও দায়ী। ইনসুলিন ঠিকমতো উৎপাদিত না হলে রক্তে শর্করার মাত্রা ঠিক থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে সুগার লেভেল বেড়ে যায়। এতে ডায়বেটিস, স্থূলতা, বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয়।

সুতরাং কেবলমাত্র ফলভিত্তিক ডায়েটকে অন্ধভাবে অনুসরণ না করে পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ডায়েট চার্ট অনুসরণ করা উচিত, যেখানে সব খাদ্য উপাদানের সুষম বণ্টন থাকবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
দেশে ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে  আক্রান্ত হয়েছে মোট এক হাজার ৩৪২ জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা ইশরাক হোসেনের আবেদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর