শীতকালে সবজি বেশি খাবেন যেসব কারণে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ এএম

ভোরের হিমেল বাতাস জানান দেয়, এখন শীতকাল। তাই সকাল কিংবা সন্ধ্যায়, শীতের পোশাক ছাড়া বাইরে বের হওয়ার কথা কোনোভাবেই চিন্তা করা যায় না। শীতকালে ঠান্ডার প্রকোপ থেকে যেমন নিজেকে রক্ষা করতে হয়, তেমনি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে হয়। তা না হলে বিভিন্ন রোগের সংক্রমণে ভোগান্তিতে পড়তে হয়।

শীতকালে বাজারে গেলে সবখানে ভ্যান ভর্তি সবজি চোখে পড়বে। এমন অনেকেই আছেন, যারা লোভ সামলাতে না পেরে ব্যাগ ভর্তি করে সবজি কিনে বাসায় ফিরেন।

শীতকালে বাজারে বিভিন্ন রঙের সবজি পাওয়া যায়, যা পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিটি রঙের সবজিতে ভিন্ন ভিন্ন ফাইটোনিউট্রিয়েন্টস থাকে, যা শরীর সুস্থ থাকতে সহযোগিতা করে। তাই শীতকালীন সবজি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ মাসুমা চৌধুরী বলেন, ‘শীতে বাজারে যেসব সবজি পাওয়া যায়, সেসব সবজিতে পুষ্টিগুণ বেশি থাকে। বিভিন্ন রঙের সবজি খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা গেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং বিভিন্ন রোগের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেমন:

লাল রঙের সবজি: টমেটো, বীট, লাল বাঁধাকপি ইত্যাদি সবজিতে লাইকোপিন নামক ক্যারোটিনয়েড থাকে, যা প্রস্টেট ক্যানসারসহ হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

কমলা ও হলুদ রঙের সবজি: গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু ইত্যাদি সবজিতে বিটা-ক্যারোটিন থাকে, যা চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং কোষের বৃদ্ধিতে সহায়তা করে। গাজর আঁশযুক্ত পুষ্টিগুণে ভরা সবজি। গাজরের বিটা ক্যারোটিন কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এ ছাড়া অ্যান্টি–অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় শরীরের টক্সিনজাতীয় উপাদান দূর করে।

সবুজ ও সাদা রঙের সবজি: ব্রোকলি, পালং শাক, বাঁধাকপি ইত্যাদি সবজিতে ভিটামিন কে, ফোলেট এবং পটাশিয়াম থাকে, যা হাড় মজবুত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

নীল ও বেগুনি রঙের সবজি: বেগুন, বেগুনি বাঁধাকপি ইত্যাদি সবজিতে অ্যান্থোসায়ানিনস থাকে, যা রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক।

আসুন জেনে নেওয়া যাক, শীতের কয়েকটির সবজির উপকারের কথা।

ফুলকপির মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে বিভিন্ন ক্ষতিকর উপাদান থেকে বাঁচায়। ছবি: পেক্সেলসফুলকপি

শীতকালের সবজির মধ্যে ফুলকপি অন্যতম।এ ছাড়া ফাইবারসমৃদ্ধ ফুলকপি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে। ফুলকপিতে ক্যালোরির পরিমাণ কম থাকলেও ফাইবার এবং পানির পরিমাণ বেশি। এসব উপাদান ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। তাই ওজন কমাতে চাইলে ফুলকপি খেতে পারেন। সুস্বাস্থ্যের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুবই দরকারি উপাদান। ফুলকপিতে এই উপাদান রয়েছে। এটি প্রদাহ কমাতে সহায়তা করে।

ফাইবারের দারুণ উৎস বাঁধাকপি। ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে। ছবি: পেক্সেলসবাঁধাকপি

ফাইবারের দারুণ উৎস বাঁধাকপি। ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে। ফলে বাঁধাকপি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। বাঁধাকপিতে আছে ভিটামিন কে, যা হাড়কে শক্তিশালী করে। ফলে এই সবজি অনেক স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে।

বাঁধাকপিতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান হার্টের অসুখ কমায়। এতে থাকা সালফারসমৃদ্ধ উপাদান ক্যানসারের বিরুদ্ধে কাজ করে। এ ছাড়া অ্যান্টি অক্সিডেন্ট শরীরের প্রদাহ, ফোলাভাব কমায়। বাঁধাকপি পটাশিয়াম সমৃদ্ধ সবজি। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে চাইলে আপনার খাদ্যতালিকায় বাঁধাকপি যুক্ত করতে পারেন। বাঁধাকপিতে ভিটামিন সি এবং কে রয়েছে, যা ইমিউন সিস্টেম ভালো রাখে। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।

পুষ্টিগুণে ভরপুর গাজর কাঁচা ও রান্না দুই ভাবেই খাওয়া যায়। ছবি: পেক্সেলসগাজর

শীতকালীন সবজি হলেও প্রায় সারা বছরই পাওয়া যায়। পুষ্টিগুণে ভরপুর গাজর কাঁচা ও রান্না দুই ভাবেই খাওয়া যায়। ক্যানসারের ঝুঁকি কমায় গাজর। এ ছাড়া দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে গাজর। কারণ এতে রয়েছে উচ্চ পরিমাণে বিটা ক্যারোটিন। এ ছাড়া গাজরে থাকা ফাইবার ওজন কমায়। গাজরে থাকা বিটা ক্যারোটিন শরীরের ইমিউন সিস্টেম বাড়ায়। হৃদরোগের ঝুঁকি কমায় গাজর। আবার ত্বকের স্বাস্থ্যও ভালো রাখে। মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখাতে স্মৃতিশক্তি বাড়াতে সহযোগিতা করে গাজর।

মুলায় জলীয় পরিমাণ বেশি থাকে। এ কারণে মুলা শরীরকে আর্দ্র রাখে। ছবি: সংগৃহীতমুলা

যাঁরা উচ্চ রক্তচাপে ভোগেন, তাঁরা মুলা খেতে পারেন। মুলায় জলীয় পরিমাণ বেশি থাকে। এ কারণে মুলা শরীরকে আর্দ্র রাখে। এ ছাড়া মুলা শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। নিয়মিত মুলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দূরে থাকবেন। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে, যা শক্তিশালী হাড় এবং দাঁতের জন্য প্রয়োজনীয়। এই সবজিতে ফাইবার আছ, এ কারণে ওজন কমায় মূলা। প্রতিদিনের খাদ্যতালিকায় মুলা রাখতে পারেন। এতে হৃদরোগের ঝুঁকি কমবে।

লাউ

লাউ পানিতে পরিপূর্ণ একটি সবজি। লাউ ওজন নিয়ন্ত্রণে পাশাপাশি হার্টের স্বাস্থ্য ভালো রাখে। ছবি: সংগৃহীতডায়রিয়ায় শরীরে পানির অভাব দেখা দিলে লাউয়ের তরকারি খেতে পারেন। এতে শরীরের পানিশূন্যতা দূর হবে। এই সবজিতে রয়েছে ক্যালরি ও দ্রবণীয় ফাইবার। দ্রবণীয় ফাইবার খাবার হজম করতে সাহায্য করে। এই সবজি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। নিয়মিত লাউ খেলে গলা-বুক জ্বালা করা, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে। লাউয়ে থাকা পটাশিয়াম , ম্যাগনেসিয়াম ও প্রয়োজনীয় মিনারেল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এতে হৃদরোগের ঝুঁকি কমবে। লাউ খারাপ কোলেস্টেলরের পরিমাণ কমায়। ফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে লাউ খেতে পারেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৩ জনে। আর ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি ১ হাজার ৯৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর