যে খাবারে বাড়বে সুখের হরমোন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ পিএম

ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন, অক্সিটোসিন- এ চারটি হলো আমাদের হ্যাপি হরমোন বা সুখের হরমোন। প্রাথমিকভাবে আমাদের নানা অনুভূতি ও সংবেদনশীলতা তৈরির জন্য দায়ী এই চার হরমোন; এমনকি আমাদের শারীরিক কর্মকাণ্ড থেকে মানসিক সুস্থতা সবই নিয়ন্ত্রিত হয় এ হরমোনগুলোর মাধ্যমে।

পছন্দের বা আনন্দের কাজ করার পর মস্তিষ্কে সুখী হরমোনের নিঃসরণ বহুগুণে বেড়ে যায়। আবার পর্যাপ্ত ঘুমের অভাব এবং অন্যান্য কারণে এ হরমোনের মাত্রায় ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

আমাদের শরীর-স্বাস্থ্যে হরমোনের ভারসাম্যহীনতার একদম সরাসরি প্রভাব পড়তে পারে। এর মধ্যে রয়েছে ওজন বৃদ্ধি বা হ্রাস হওয়া, বিষণ্নতা, উদ্বেগ, মুড সুইং বা মেজাজের পরিবর্তন, ক্লান্তি, জয়েন্টে ব্যথা, অতিরিক্ত ঘাম, চুল ঝরেপড়া, মুখে বা শরীরে লোমের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি।

তবে কিছু পুষ্টিকর খাদ্য রয়েছে যা আমাদের মন ভালো রাখবে, আবার হরমোনের ভারসাম্যও ঠিক রাখবে।একনজরে দেখে নিন তালিকা।

ডার্ক চকলেট

ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের সুস্বাস্থ্যের জন্য বিশেষ কার্যকর। এতে এমন যৌগ রয়েছে যা এন্ডোরফিনের নিঃসরণ বাড়ায়। ডার্ক চকোলেটে আরও রয়েছে ম্যাগনেসিয়াম, যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে পটাসিয়াম, ফাইবার এবং গুড ফ্যাট সহ সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান রয়েছে। এটি ভিটামিন বি-৬ এর একটি ভাল উৎস, যা সেরোটোনিন উৎপাদনে ভূমিকা রাখে।

স্যামন

স্যামন ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা প্রদাহ কমাতে এবং মেজাজ নিয়ন্ত্রণে সহায়তা করে। এই খাদ্য উপাদান কর্টিসল নিয়ন্ত্রণেও সহায়ক। প্রসঙ্গত, এই কর্টিসলকে 'স্ট্রেস হরমোন' নামেও ডাকা হয়, যা উদ্বেগ এবং নেতিবাচক ভাবনা সৃষ্টি করে।

ওমেগা-৩ সমৃদ্ধ খাবারে দূর হয় দুশ্চিন্তা। ছবি: ফ্রিপিক

সবুজ শাকসবজি

সবুজ শাকসবজি অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ হওয়ায় মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে পারে। এ ছাড়া পালংশাকের মতো সবুজ শাকসবজিতে প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে। এটি মানসিক চাপ নিরসনে কার্যকরী ভূমিকা রেখে সুখী হরমোন বাড়িয়ে তোলে।

টমেটো

বাজারে এখন শীতের পাকা টমেটো মিলছে। টমেটোর খোসায় থাকে লাইকোপেন, যা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি শরীরে প্রদাহ উৎপন্নকারী রাসায়নিক তৈরি হতে দেয় না, যা বিষণ্ণতার সঙ্গে সরাসরি যুক্ত বলে বিজ্ঞানীদের দাবি।

ফারমেন্টেড ফুড

ফারমেন্টেড ফুড বলতে প্রোবায়োটিকসমৃদ্ধ খাবারকে বোঝায়। টকদই, কিমচি, কেফির প্রভৃতি এর মধ্যে পড়ে। এসব খাবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়াতে সহায়তা করে। হজমে উন্নতির পাশাপাশি ফারমেন্টেড ফুড উদ্বেগ এবং মানসিক চাপের নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করতে পারে।

বীজ এবং বাদাম

বাদাম চিবোনোর সময় কেমন ফুরফুরে লাগে খেয়াল করেছেন! বাদামের পাশাপাশি মিষ্টিকুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, ফ্ল্যাক্স সিড বা তিসির বীজ ম্যাগনেশিয়ামের বড় উৎস। মানসিক চাপ এবং প্রদাহ কমিয়ে মন ভালো রাখতে সাহায্য করে বাদাম এবং বীজ।

বাদাম খেলে থাকবে মনের স্বাস্থ্য ভালো। ছবি: ফ্রিপিক

কলা

কলাও আমাদের মেজাজ নিয়ন্ত্রণ এবং সুখী হরমোন উৎপাদনে পরোক্ষ ভূমিকা রাখতে পারে। সেরোটোনিন উৎপাদনের জন্য ভিটামিন বি-৬ প্রয়োজন, যা কলায় প্রচুর পরিমাণে থাকে।   

তথ্যসূত্র: এনডিটিভি  

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর