প্রতিদিন কাঁচা পেঁয়াজ খাওয়া কি শরীরের জন্য ভালো?

আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৪ পিএম

‘মাস্টার্সের সময় আমি একটি হোস্টেলে থাকতাম। সেখানে আমাদের পেঁয়াজের স্লাইস খেতে দেওয়া হতো। আমি প্রতিদিন সেই পেঁয়াজে লেবুর রস এবং গোলমরিচ ছিটিয়ে খেয়ে নিতাম। লক্ষ্য করলাম, আমার ইমিউন সিস্টেম প্রতিনিয়ত ভালো হচ্ছে। আগের মতো ঘনঘন ঠান্ডায়ও আক্রান্ত হচ্ছি না। এমনকি যখন আমার রুমমেটরা ঠান্ডা-কাশিতে ভুগছে, তখনও আমি নীরোগ।’

কথাগুলো বলছিলেন বৃতি শ্রীবাস্তব। বর্তমানে ভারতের একটি হাসপাতালে পুষ্টিবিদ হিসেবে নিয়োজিত রয়েছেন বৃতি।

বৃতির মতো খাবার পাতে কয়েক টুকরা কাঁচা পেঁয়াজ সালাদ হিসেবে খাওয়ার অভ্যাস রয়েছে অনেকের। আমাদের ঘরে ঘরে কাঁচা পেঁয়াজ যেমন খাওয়া হয়, রান্নায়ও তেমনি ব্যবহার হয়ে থাকে। কাঁচা হোক কিংবা রান্না করে, পেঁয়াজের সেবন স্বাস্থ্যের জন্য খুব ভালো। স্বাদ বাড়ানোর পাশাপাশি পেঁয়াজ পুষ্টি সরবরাহ করতেও সাহায্য করে।

অনেকের খাবারের পাতে কাঁচা পেঁয়াজ সালাদ হিসেবে খাওয়ার অভ্যাস রয়েছে। ছবি: পেক্সেলসবৃতি শ্রীবাস্তব বলেন, ‘পেঁয়াজ সালফার ও কোয়ারসেটিনে সমৃদ্ধ। কোয়ারসেটিনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা দেহে প্রদাহের মাত্রা হ্রাস করতে সহায়তা করে। কাঁচা পেঁয়াজে আরও রয়েছে উচ্চমাত্রার অ্যান্টি-অক্সিডেন্ট ও সালফার। সালফার যৌগগুলো হৃদ্‌যন্ত্রের কার্যকারিতা ভালো রেখে রক্তের স্বাস্থ্য ভালো রাখে। পেঁয়াজ খেলে তাই রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।’

পেঁয়াজের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। ফাইবার কনটেন্ট থাকায় অন্ত্রের মধ্যে থাকা ‘গুড ব্যাকটেরিয়া’র জন্যও কাঁচা পেঁয়াজ উত্তম। খাবারে পেঁয়াজ থাকলে তা দ্রুত হজম হয়ে ওঠে।

পেঁয়াজের গুণ নিয়ে এখন আর সন্দেহ নেই আশা করি। কিন্তু তাই বলে প্রতিদিন পেঁয়াজ খাওয়া কতটা যৌক্তিক?

বিশেষজ্ঞরা বলছেন, দৈহিক সামর্থ্যের ওপর নির্ভর করে প্রতিদিনকার খাবারের সঙ্গে অর্ধেক থেকে আস্ত পেঁয়াজ খাওয়া যেতেই পারে। তবে কারও কারও জন্য হজমে অস্বস্তি তৈরি করতে পারে কাঁচা পেঁয়াজ; পেট ফাঁপা, বুক জ্বালাপোড়া, টক ঢেকুর বা অ্যাসিড রিফ্লাক্স দেখা দিতে পারে। পাকস্থলীর অ্যাসিড পুনরায় খাদ্যনালিতে প্রবাহিত হলে অ্যাসিড রিফ্লাক্স দেখা দেয়। এসব ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ এড়িয়ে যাওয়াই ভালো।

তাছাড়া সালফারের মতো উপাদান থাকায় পেঁয়াজে রক্ত পাতলা করার বৈশিষ্ট্য রয়েছে। ফলে পেঁয়াজ রক্ত জমাট বাঁধা প্রতিরোধে সহায়তা করে। তবে কেউ যদি ইতিমধ্যে রক্ত পাতলা করার ওষুধ বা চিকিৎসাপদ্ধতির মধ্যে থাকেন, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেঁয়াজ সেবন করাই শ্রেয়।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণ গেছে ১১১ জনের। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১ হাজার ২৫২ জন। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৫৯ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন। মঙ্গলবার স্বাস্থ্য...
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর