গরমে সুস্থ থাকতে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

আপডেট : ০৩ মে ২০২৫, ০২:৫২ পিএম

গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যাভাসেও পরিবর্তন দেখা দেয়। তীব্র গরমের কারণে অতিরিক্ত ঘাম তৈরি হয়। এতে পানিশূন্যতা দেখা দিতে পারে। ফলে বিভিন্ন রোগের ঝুঁকা বাড়ে। এ সময় সুস্থ থাকতে চাইলে ফল, শাকসবজি, পুষ্টিকর ও পানীয়জাতীয় খাবার বেশি খাওয়া প্রয়োজন। যা শরীরের হাইড্রেশন বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে।

গরমকালে ক্লান্ত হয়ে পড়া খুব স্বাভাবিক একটা বিষয়। তবে, এ সময় খাদ্যতালিকার কিছু ভুলের কারণে স্বাস্থ্যঝুঁকির পরিমাণ বাড়তে পারে। আসুন জেনে নিন, গরমে সুস্থ থাকার জন্য কোন ভুলগুলো এড়িয়ে চলবেন।

১. গরমে অতিরিক্ত চিনিযুক্ত পানীয় পান করা যাবে না। চিনিযুক্ত পানীয়তে ক্যালোরি উচ্চ পরিমাণে থাকে। এর পরিবর্তে নারকেল পানি, বেলের রস এবং লেবুর পানির মতো পুষ্টিকর পানীয় বেছে নিতে পারেন।

২. গরমে ভারী খাবার খাওয়া যাবে না। ভারী খাবার খাওয়ার ফলে পেট ফাঁপা এবং বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা এড়াতে ছোট এবং হালকা খাবার বেছে নিতে পারেন। যা আপনার পরিপাকতন্ত্রের জন্য ভালো হবে। গরমে যতই হালকা খাবার খাবেন, ততই শরীরের জন্য ভালো। অতিরিক্ত মসলাদার খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে।

৩. গরমে অতিরিক্ত ঝালজাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। এসব খাবার শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে। এতে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়বে।

৪. গরমে তাপমাত্রা বৃদ্ধির কারণে ডিহাইড্রেশন, ক্লান্তি, মাথাব্যথা মতো অসুস্থতা দেখা দিতে পারে।  গরমে সুস্থ থাকলে চাইলে পানি পান করা ছাড়া বিকল্প কোনো উপায় নেই।  এই সময়ে চা, কফি, কোমল পানীয় পান করা উচিত না।

৫. গরমের সময় আইসক্রিম খেতে ইচ্ছে করবে। এ খাবারে ক্যালোরি ও চিনির পরিমাণ বেশি থাকে। যা আপনার শরীরের ক্ষতি করবে। এর পরিবর্তে ফাইবারযুক্ত ফল এবং শাকসবজি খাবার খাদ্যতালিকায় রাখতে পারেন।

তথ্যসূত্র: এনডিটিভি

জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানির তাপমাত্রা বাড়ায় এই অ্যামিবা আরও সহজে বংশবৃদ্ধি করতে পারছে। উষ্ণ আবহাওয়ার কারণে বেশির ভাগ মানুষ পানিতে নামছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। তবে এই রোগ মানুষ থেকে...
দেশের ফলের বাজারে মৌসুমি ফলের মধ্যে আমড়া একটি পরিচিত নাম। বর্ষা ও শরৎকালে প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যায়। সাধারণত কাঁচা অবস্থায় টক স্বাদের জন্য এটি বেশি জনপ্রিয়, তবে পাকা আমড়াও মিষ্টি-টক...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর