বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসায় গ্রিন চ্যানেল চালু করল চীন

আপডেট : ০৪ মে ২০২৫, ০১:৩১ পিএম

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়ায় বিশেষ সুবিধা বা ‘গ্রিন চ্যানেল’ চালু করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সময় এ সংক্রান্ত একটি সমঝোতা হয় দুই দেশের মধ্যে।

এই উদ্যোগের আওতায় এখন থেকে বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সিগুলো চিকিৎসার উদ্দেশ্যে চীনগামী যাত্রীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট ও আত্মীয়তার প্রমাণপত্র গ্যারান্টি হিসেবে দিতে পারবে। এজন্য আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে ডকুমেন্ট অথেনটিকেশন প্রয়োজন হবে না।

এছাড়া, মেডিকেল ভিসার জন্য ভিসা কেন্দ্রে একটি আলাদা কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা অপেক্ষা না করেই সরাসরি ডকুমেন্ট জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

আবেদনকারীদের সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রেও অগ্রাধিকার থাকবে, লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। কেউ চিকিৎসার কারণে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হতে না পারলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে রিমোট সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পাবেন। 

বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৩৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে মোট মৃত্যু ১০ জন এবং আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর