গরমে প্রদাহ কমাবে যেসব খাবার

আপডেট : ০৬ মে ২০২৫, ০৪:৩১ পিএম

এখন চলছে গ্রীষ্মকাল। গ্রীষ্মে যতই গরম বাড়বে, ততই শরীরে নানা ধরনের জ্বালাপোড়া বা প্রদাহের মতো সমস্যা দেখা দিতে পারে। 

গরমের কারণে পানিশূন্যতা এবং স্ট্রেসের ঝুঁকি বাড়তে পারে। ঠান্ডা, হাইড্রেটিং এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ভেতরের তাপ কমাতে পারে। পাশাপাশি শরীর থেকে 'টক্সিন' বা বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে।

গ্রীষ্মকালীন বিভিন্ন খাবার ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ থাকে। এই পুষ্টিগুনসম্পন্ন খাবার প্রদাহ কমাতে ও হজমশক্তি উন্নত করতে সহায়তা করে। আসুন জেনে নিন, গরমে প্রদাহ কমাতে কোন কোন খাবার সহায়তা করে।

শসা

শসাতে ৯৫ শতাংশেরও বেশি পানি রয়েছে। তাই গরমের সময় এটি উত্তম খাবার হতে পারে। এতে প্রদাহ বিরোধী ফ্ল্যাভোনয়েড এবং বিটা-ক্যারোটিনের মতো অ্যান্টি অক্সিডেন্ট উপাদান রয়েছে, যা প্রদাহকে শান্ত করতে সহায়তা করে। শসা কেবল শরীরের তাপমাত্রা ঠান্ডা করে না, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং হজমে সহায়তা করে। এ ছাড়া শসা ফোলাভাব, অ্যাসিডিটি কমাতে সাহায্য করে।

তরমুজে পানিশূন্যতা পূরণ করে শরীরকে হাইড্রেট রাখে। ফাইল ছবিতরমুজ

তরমুজে আছে ইলেক্ট্রোলাইট, যা পানিশূন্যতা পূরণ করে শরীরকে হাইড্রেট রাখে। লাইকোপিন এবং ভিটামিন সি সমৃদ্ধ তরমুজ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তরমুজ শুধু শরীরকে হাইড্রেট রাখে না, বরং ত্বক ও শরীরকে গরমের তীব্র তাপমাত্রা থেকে রক্ষা করে।

ডাবের পানি

ডাবের পানি প্রাকৃতিকভাবে ইলেক্ট্রোলাইট এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ। এটি কেবল পানিশূন্যতা প্রতিরোধ করে না বরং এতে প্রদাহবিরোধী প্রভাবও রয়েছে। যা লিভার এবং কিডনি সুস্থ রাখতে সহায়তা করে। এর পটাসিয়াম উপাদান গরমে রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে।

টমেটো

টমেটোতে প্রদাহবিরোধী উপাদান রয়েছে। টমেটোতে লাইকোপিন থাকে, যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট।টমেটো ত্বকের ক্ষতি দূর করে এবং টিস্যুর প্রদাহ কমাতে সহায়তা করে।

হলুদ

হলুদ সারা বছর ব্যবহার করা হলে ও গ্রীষ্মকালে হলুদ বিশেষ সহায়তা প্রদান করে। যখন তাপ এবং আর্দ্রতার কারণে প্রদাহ বাড়ে, তখন হলুদ মাংসপেশিতে ব্যথা, এবং প্রদাহ কমায়।

পুদিনা পাতা

পুদিনায় প্রদাহবিরোধী উপাদান রয়েছে। এটি পরিপাকতন্ত্রকে ঠান্ডা করে এবং অন্ত্রের জ্বালা দূর করে।

লাউ

লাউয়ের ৯২ শতাংশ জুড়ে পানি থাকে। লাউ শরীরের তাপমাত্রা ঠিক রাখে ও অ্যাসিডিটি কমায়। গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখার জন্য লাউ সহায়তা করে।

আদা হজমশক্তিও বাড়ায় এবং পেট ফাঁপা কমায়। ফাইল ছবিআদা

গরমে আদা অল্প পরিমাণে (যেমন ডিটক্স ওয়াটার বা লেবুর সাথে) খেলে তা অন্ত্রের প্রদাহ বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি হজমশক্তিও বাড়ায় এবং পেট ফাঁপা কমায়।

দই

দইকে বলা হয় প্রাকৃতিক প্রোবায়োটিক। প্রোবায়োটিক দুগ্ধজাত পণ্য হওয়ার কারণে দই অন্ত্রের জন্য উপকারী ভূমিকা পালন করে। এতে পরিপাকতন্ত্রের কাজ সহজ হয়।

তথ্যসূত্র: এনডিটিভি

হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
দ্রুত জীবনযাপনের এই সময়ে খাবারের ধরনও বদলে গেছে। রান্নাঘরে সময় না দিয়ে অনেকেই এখন প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, বিস্কুট, চিপস বা প্রস্তুত খাবারের ওপর নির্ভর করছেন। এগুলোকে বলা হয় অতিপ্রসেসড খাবার।...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে থাকে নানা রকম খাবার। পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি, ডুবো তেলে ভাজা ও মসলাদার খাবার অনেকেই একসঙ্গে বেশি খেয়ে ফেলেন। হঠাৎ দীর্ঘ সময় খালি থাকার পর পেটে বেশি ও ভারী...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর