যেসব খাবার রক্তে শর্করার মাত্রা কমায়

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:৪৪ এএম

ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। যে কেউ যে কোনো সময় এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে, এ রোগ এখন বয়স দেখে হচ্ছে না। বয়স ও ওজনভেদে, যে কোনো সময় দেখা দিতে পারে।

শরীরে হরমোনের অপর্যাপ্ততা থাকলে ডায়াবেটিস হয়। এতে শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায়। ফলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়। শরীরে ইনসুলিন বিষয়টি রক্তের শর্করার মাত্রার উপর নির্ভর করে না। রোগী কোন ধরনের ডায়াবেটিসে আক্রান্ত, তার উপর নির্ভর করে ইনসুলিন গ্রহণের মাত্রা।

ডায়াবেটিস রোগীদের শরীরে শর্করা নিয়ন্ত্রণে থাকা অনেক বেশি জরুরি। এ কারণে প্রয়োজন খাদ্যতালিকা তৈরি করে, সে তালিকা অনুযায়ী প্রতিদিনের খাবার গ্রহণ করা।

এমন অনেক খাবার আছে, যা রক্তে শর্করার পরিমাণ কমাতে সহায়তা করে। আসুন জেনে নিন, কোন কোন খাবার রক্তে শর্করা কমাতে সাহায্য করে।

১. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বাদাম। বিশেষ করে কাঠবাদামে আছে স্যাচুরেটেড ফ্যাট। যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে বাদাম খাওয়ার ফলে খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা কমে যায়। ডায়াবিটিস রোগীদের শর্করার মাত্রা ঠিক রাখতে কাঠবাদাম খুবই উপকারী একটি খাবার।

আপেল কম গ্লাইসেমিক ফল, যা রক্তে শর্করা বৃদ্ধি করে না। ফাইল ছবি ২.আপেল কম গ্লাইসেমিক ফল, যা রক্তে শর্করা বৃদ্ধি করে না। আপেলে থাকা ফাইবার অন্যান্য কার্বোহাইড্রেটের মতো রক্তে শর্করার মাত্রা বাড়ায় না। গবেষণায় দেখা গেছে, খাবারের আগে একটি আপেল খেলে রক্তে শর্করার মাত্রা কমতে পারে।

৩. ছোলা প্রোটিনসমৃদ্ধ, যা রক্তে শর্করা কমাতে পারে। ছোলা কম গ্লাইসেমিক ইনডেক্স বিশিষ্ট খাবার। কিছু গবেষণা পরামর্শ দেয়, প্রচুর পরিমাণে কম গ্লাইসেমিক খাবার গ্রহণ করলে টাইপ  ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে শর্করার মাত্রা কমতে পারে এবং সামগ্রিকভাবে রক্তে শর্করার নিয়ন্ত্রণ উন্নত হতে পারে।

৪. চিয়া সিডে  ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। চিয়া সিড খাবারের পরে ক্ষুধার তীব্রতাও কমিয়ে দেয়।

সেদ্ধ ডিম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি ভালো খাবার। ফাইল ছবি ৫. সেদ্ধ ডিম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের জন্য একটি ভালো খাবার। এতে প্রোটিন বেশি এবং সীমিত কার্বোহাইড্রেট থাকে। এই পুষ্টির সংমিশ্রণ রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে।

৬. বেরিজাতীয় ফলের মধ্যে উচ্চ পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। তাই শর্করার মাত্রা কমাতে ব্লুবেরি, স্ট্রবেরি, রাস্পবেরি ও ব্ল্যাকবেরি খেতে পারেন।

৭. জলপাই রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। জলপাই কম-গ্লাইসেমিক এবং কম-কার্বোহাইড্রেটযুক্ত খাবার। এতে স্বাস্থ্যকর চর্বি থাকে, যা ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে।

৮. গ্রীক দই একটি প্রোটিন সমৃদ্ধ দুগ্ধজাত খাবার, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গ্রীক দই প্রোটিনের উৎস। কম ফ্যাট ও  চিনি ছাড়া খাবারের কথা চিন্তা করেন, তাহলে গ্রীক দই রক্তে শর্করার মাত্রা কমানোর জন্য ভালো খাবার হতে পারে।

তথ্যসূত্র: ভেরিওয়েল হেলথ

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর