কম বয়সীদের হৃদরোগে আক্রান্তের হার বাড়ছে, উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

আশঙ্কাজনকভাবে বাড়ছে কম বয়সীদের হৃদরোগে আক্রান্তের হার। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও হৃদ্‌রোগে ইনস্টিটিউটের তথ্যমতে, হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর হৃদরোগে আক্রান্ত রোগীদের ১৫ শতাংশের বয়স ৪০ বছরের নিচে। কম বয়সীদের মধ্যে হৃদরোগ বৃদ্ধিকে উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। 

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যাথল্যাবের সামনে অপেক্ষা করছেন যাত্রাবাড়ীর গৃহিণী ফারহানা আক্তার। ৪০ বছর বয়সি গাড়িচালক স্বামী মনিরের বুকে ব্যাথা হলে দ্রুত নেয়া হয় হাসপাতালে। 

ফারহানা আক্তার বলেন, ‘দুই মাস ওষুধ খাওয়াইছি। হঠাৎ করে কাজে গিয়ে তখন বুকে ব্যথা উঠে গেছে।’

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ হারুন অর রশীদ বলেন, ‘উনি হার্ডঅ্যাটাকে তিন ঘণ্টার মধ্যে এসেছেন।’

একই হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ২১ বছর বয়সী রাজমিস্ত্রী, জলিল। মহিলা ওয়ার্ডে পাশাপাশি ভর্তি ৩১ বছরের মাহমুদা ও ৩০ বছরের নুরুন্নাহার। 

জলিলের বোন বলেন, ‘হাসপাতালে আসার পর ধরা পড়ল আমার ভাইয়ের হার্ডব্লক হয়েছে। এখন সুস্থ আছে, কিন্তু রিং পড়াতে হবে। এক মাস পড়ে এসে রিং পড়াতে হবে।’ 

হাসপাতালের তথ্য বলছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীদের উল্লেখযোগ্য অংশের বয়স কম। 

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. ইফতেখার আলম বলেন, ‘অনেক রোগী আমরা পাচ্ছি যাদের বয়স ৪০ বছরের নিচে। ৪০ বছরের নিচে আসা রোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে, তেমনকোনো রিচ ফ্যাক্টর না থাকা সত্তেও তারা হৃদরোগে আক্রান্ত হচ্ছে। এই হার্টঅ্যাটাকগুলো সিভিয়ার ফর্মে আছে। ফেইলর বা অন্যান্য কমপিটিশন নিয়েও তারা আমাদের কাছে আসছেন।’ 

আশঙ্কাজনকভাবে বাড়ছে কম বয়সীদের হৃদ্‌রোগে আক্রান্তের হার। ছবি: ভিডিও থেকে নেওয়াচিকিৎসকেরা বলছেন, অন্যান্য দেশে হৃদ্‌রোগে আক্রান্তদের গড় বয়স ৫০ বছরের বেশি। কিন্তু দেশে ৪০ বছরের কম বয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছে, যা উদ্বেগজনক। 

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, ‘যে সমস্ত রিচ ফ্যাক্টরগুলো আসলে হৃদ্‌রোগ সৃষ্টি করে যেমন- তামাকের ব্যবহার, পিচকালিন অ্যাকটিভিটি, খাদ্যদ্রব্য, চর্বির অতিরিক্ত গ্রহণ, লবণ বেশি খেলে ব্লাডপ্রেসার বাড়ে।’

কম বয়সীদের এই রোগে আক্রান্তের কারণ জানতে চাইলে এই চিকিৎসক বলেন, ‘লাইফ স্ট্যাইল ফ্যাক্টর আছে, যেগুলো আমাদের হৃদরোগের সাথে জড়িত। আবার কিছু অংশ কিন্তু জেনেটিক ফ্যাক্টরেও আছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে, দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগে। এর মধ্যে ৩৪ শতাংশ মারা যায় হৃদ্‌রোগে।

দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আগস্টে আবারও ভয়াবহ রুপে ফিরেছে ডেঙ্গু। এক মাসেই ভেঙে গেছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বছরের সব রেকর্ড। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজারের বেশি, যার মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত সাড়ে...
সংক্রামক ও তীব্র ভাইরাসজনিত রোগ হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৫৬ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর প্রাণহানি বেড়ে দাঁড়াল ৯০ জনে। আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি ৯৯৬ জন, যা একদিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর