২০ এপ্রিল থেকে দেশজুড়ে হামের টিকাদান শুরু: স্বাস্থ্যমন্ত্রী

২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যক্ষা ও হামসহ সব টিকা পর্যাপ্ত মজুত রয়েছে, গুজবে কান না দেয়ার আহ্বান।

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পিএম

যক্ষা ও হামসহ দেশে কোনো টিকার ঘাটতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে ম্যাসিভভাবে হামের টিকার কার্যক্রম শুরু হবে। দেশে কোনো টিকার ঘাটতি নেই, তাই অপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান দেয়া যাবে না।’

একই সাথে যক্ষার টিকাসহ টিকা ইস্যুতে অপতথ্যে নজর না দেয়ার বিষয়ে গণমাধ্যমে তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। সেই সাথে যক্ষার দুইটি ভ্যারিয়েন্টের টিকা মজুত আছে বলেন মন্ত্রী। এছাড়া এন্টিরেভিট ভ্যাকসিন মজুত আছে বলে জানান তিনি। এ সময় ডেঙ্গুর প্রকোপ ব্যবস্থাপনা নিয়ে দুই সিটি করপোরেশনের বিষয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী ৬ মাস পর্যন্ত টিকা প্রদানের সিরিঞ্জ মজুত আছে। একই সাথে হাম, যক্ষার টিকাসহ সিরিঞ্জ সরবরাহের বিষয়টি পাইপলাইনে রয়েছে।’ 

 


 

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৭ জন রোগী।
২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৯৬ জন শিশু। এ নিয়ে সারা দেশে মোট হাম রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ২৩২ জনে। তবে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে কোনো মৃত্যু নেই। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর