নভেম্বরে ২১ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ১০০ জনের

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১৯ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি নভেম্বরে ২১ দিনে মারা গেছে ১০০ জন। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫১৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৪৭৩ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৭ হাজার ৮৮৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৭৫৫ জন। এছাড়া চট্টগ্রামে ১৫০ জন, খুলনায় ১৭৪ জন, বরিশালে ১৬৭ জন, রাজশাহীতে ১৩৩ জন, ময়মনসিংহে ৭৬ জন এবং রংপুরে ৬৪ জন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে। 
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৩৪৭ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বুথের বাইরে টিকিট বিক্রি, গণনায় গরমিল এবং ইলেকট্রনিক টোল কালেকশন ব্যবস্থা না থাকায় অর্থ আত্মসাতের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছে দুদক। রোববার দুপুরে কুড়িলে রক্ষণাবেক্ষণ...
ফেনীর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতালে চোরের উপদ্রবে নিরাপত্তা উদ্বেগে রোগী ও স্বজনরা। এর মাঝে সাবস্টেশন থেকে ট্রান্সফরমার ও জেনারেটরের যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটেছে। অভিযোগ উঠেছে, প্রায়ই ছোটোখাটো চুরির...
পরিবেশ সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের হাতে গ্রিন টেকনোলজির বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি তুলে দেওয়ার লক্ষ্যে দেশজুড়ে চলছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এর আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি...
যশোরে সবজির চারার চাহিদার প্রায় অর্ধেক মেটাচ্ছেন জেলার ১৭৫ জন কৃষক। সেইসাথে অন্য জেলাতেও তাদের উৎপাদিত চারা সরবরাহ করছেন তারা। মাত্র ছয়মাসের বেচাকেনায় স্থানীয় অর্থনীতিতে যুক্ত হয় অন্তত ১৫ কোটি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর