হাম প্রতিরোধে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণার আহ্বান বিশেষজ্ঞদের

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

হাম প্রতিরোধে ‘জরুরি পরিস্থিতি’ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চিকিৎসকদের সংগঠন-ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ। শনিবার এক সংবাদ সম্মেলনে হাম মোকাবেলায় শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জরুরি অপারেশন সেন্টার চালুর পরামর্শ দেন সংগঠনটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

দেশজুড়ে শিশুদের মধ্যে বাড়ছে হামের প্রকোপ। হাসপাতালের জরুরি বিভাগগুলোতে প্রতিদিন বাড়ছে জ্বর, সর্দি ও কাশি নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা। গত এক মাসেই মারা গেছে দুই শতাধিক শিশু। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।

শনিবার হাম পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে চিকিৎসকদের সংগঠন- ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথ। হাম নিয়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান সংগঠনের সদস্যরা। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘সরকার এরইমধ্যে চিকিৎসকদের ছুটি বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিচ্ছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে পরিস্থিতিকে জরুরি হিসেবে ঘোষণা করা হয়নি।’ 

চিকিৎসকরা বলেন, হামে মৃত্যুর সংখ্যা কমাতে জরুরি অপারেশন সেন্টার চালুর পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করতে হবে। 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, ‘হাম অত্যন্ত দ্রুত ছড়ায় এবং টিকা দেওয়ার পর কার্যকারিতা পেতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। তাই পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের সেবা প্রান্তিক পর্যায়ে সম্প্রসারণ জরুরি।’

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টরস প্লাটফর্ম ফর পিপলস হেলথের সংগঠকরা।

দেশে গত ২৪ ঘণ্টায় সংক্রামক ব্যাধি হামের উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক...
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে। 
দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৪১ জনের মৃত্যু হলো।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর