আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেনজীরের বিচার হবে: চিফ প্রসিকিউটর

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শাপলা চত্বর হত্যাযজ্ঞ, গুম, ক্রসফায়ার ও অন্যান্য অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম

দেশে ফিরিয়ে এনে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে। তার বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞ, গুম, ক্রসফায়ারের নামে হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সোমবার নিজের দপ্তরে ব্রিফিং করে এসব কথা জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 

চিফ প্রসিকিউটর জানান, বেনজীর আহমেদ ডিএমপি কমিশনার, র‍্যাবের ডিজি ও পুলিশের আইজি থাকাকালে সম্পত্তি তো গড়েছেনই, পাশাপাশি গুম-খুনের মতো সর্বোচ্চ ফৌজদারি অপরাধের অভিযোগও বিস্তর। আওয়ামী লীগ আমলের সব বিতর্কিত নির্বাচনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

প্রসিকিউটর আরও জানান, টেকনাফে কমিশনার একরামকে ক্রসফায়ারের নামে হত্যা, র‍্যাবের টি.এফ.আই সেলে গুমের মামলা, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাযজ্ঞসহ অন্তত ১০টি মামলা ও অভিযোগ বেনজীরের বিরুদ্ধে। তাকে দেশে আনার পর ট্রাইব্যুনালে কঠোরভাবে বিচারের মুখোমুখি করা হবে।

বেনজীরের বিরুদ্ধে শাপলা চত্বর হত্যাযজ্ঞসহ বেশ কয়েকটি অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। শিগগির দেওয়া হবে প্রতিবেদন।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
পুলিশের কেউ গোপনে ফ্যাসিবাদীদের সহযোগিতা করলে প্রয়োজনে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর