২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি বেড়ে ৮০৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও উপসর্গের রোগী ১ হাজার ১৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬৬ জনের শরীরে। এ নিয়ে মোট হাম আক্রান্ত ১৫ হাজার ছাড়িয়েছে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ৮৪৮ জনের শরীরে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২১ হাজার ২০০ জন। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৮৮ জন।

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মোট প্রাণহানি বেড়ে ৮০৩ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১৩৩ জনের শরীরে হাম...
দেশে হামের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মোট মৃত্যু ৭৯৩ জন এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ভারতের দিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে জনসমর্থন। আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো হচ্ছে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় নানা...
সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার ৩ জন, অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১২ জন এবং পুলিশ সুপার পদমর্যাদার ২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি...
ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের...
ভারতের দিল্লির বিক্ষোভ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিক্ষোভের কারণে রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর