ভারতের দিল্লির বিক্ষোভ গড়িয়েছে আদালত পর্যন্ত। বিক্ষোভের কারণে রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধের বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিকাশ সিং।
এ সময় সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশন বন্ধের প্রভাব তুলে ধরা হয়। বিশেষ করে আইনজীবী ও কর্মীদের কার্যক্রম ব্যাহতসহ জনভোগান্তির কথা তুলে ধরে আদালতের হস্তক্ষেপ আহ্বান করা হয়।
এর পরিপ্রেক্ষিতে প্রশাসনকে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। একই সঙ্গে এ বিষয়ে কোনো সমাধান না এলে কোর্ট নিজে হস্তক্ষেপ করবে বলেও সতর্ক করেন তিনি।
বৃহস্পতিবার পর্যন্ত দিল্লির অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ রয়েছে। অন্যদিকে, দিল্লির আন্দোলনের প্রভাব পড়েছে মুম্বাইয়েও।
সেখানে বিক্ষোভ ঠেকাতে পুলিশ ডিজিটাল নজরদারি, ফোনে সতর্কবার্তা, বার্তা আদান-প্রদানভিত্তিক অ্যাপের মাধ্যমে অবস্থান শেয়ার করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে সতর্ক করার মতো পদক্ষেপও নেওয়া হয়েছে।
পুলিশের দাবি, এসব পদক্ষেপ প্রতিরোধমূলক এবং তরুণদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়া থেকে বিরত রাখাই এর উদ্দেশ্য।



