যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখল করবে ইরান

আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম

যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি দখলের হুমকি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। সম্প্রতি পিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চলার সম্ভাবনার কথাও জানিয়েছেন। খবর রয়টার্সে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির ঘনিষ্ঠ এই জেনারেল বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করছে ইরান।

তার দাবি, এমন প্রতিরোধব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য, যাতে ভবিষ্যতে ইরানে হামলার আগে অন্য দেশগুলোকে বড় মাশুলের বিষয়টি ভাবতে হয়। 

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পরদিনই বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো দখল করা হবে বলে হুঁশিয়ারি দেন নাকদি। তবে ইরানের নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির প্রয়োজন নেই বলেও জানান তিনি। 

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নাকদির দাবি, প্রতিদিন আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। যুদ্ধ দীর্ঘ হলেও ক্ষেপণাস্ত্র সরবরাহে ঘাটতি হবে না বলে দাবি করেন তিনি।

নতুন করে যুদ্ধে ফেরার সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে ইয়েমেন। এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে এমন আশঙ্কার কথা জানান ইয়েমেন বিষয়ক বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। এসময়, ইয়েমেনে...
ইরানের চাপে এবার মধ্যপ্রাচ্য থেকে পিছু হটছে আমেরিকা? ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারে যেন এল নতুন বিস্ফোরক মোড়। একদিকে ইরানের সঙ্গে ভয়ংকর সামরিক সংঘাত, অন্যদিকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর একের...
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা প্রতিরক্ষা চুক্তি। ইরান সংঘাতের মধ্যে মার্কিন নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতা এবং হরমুজ সংকটের পর এই...
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে মার্কিন হামলায় ২০২৫ সালে দেড় শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। গত বছরের এপ্রিলে...
কক্সবাজারের মহেশখালীতে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। নতুন একটি এলএনজি জাহাজ টার্মিনালে পৌঁছানোর পর গ্যাস সরবরাহ শুরু হয়। আগামীকাল শনিবার দুপুর থেকে ৫৫০...
আফগানিস্তানে ক্ষমতা দখলের পাঁচ বছর পর ভারতে প্রথমবারের মতো প্রকাশ্যে ‘বিজয় দিবস’ উদযাপনের উদ্যোগ নিয়েছে তালেবান প্রশাসন। আগামী ১৭ আগস্ট নয়াদিল্লির আফগান দূতাবাসে এই উপলক্ষে একটি বিশেষ অভ্যর্থনা...
দেশের মোট বাণিজ্যের ৬০ ভাগই হয় হাতে গোনা কয়েকটি দেশের সঙ্গে। এর মধ্যে ভারত ও চীন থেকে আমদানি সবচেয়ে বেশি। রপ্তানি হয় মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে। এই ভারসাম্যহীনতা কমাতে দ্বিপাক্ষিক বাণিজ্য...
রাজধানীজুড়েই একই চিত্র। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় স্টেশনগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ লাইন। অনেক পাম্প বন্ধ রাখা হয়েছে। গ্যাসের জন্য অপেক্ষা করতে গিয়ে একদিকে যেমন নষ্ট হচ্ছে সময়, অন্যদিকে কমছে দৈনিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর