হামের বিশেষ টিকাদান কর্মসূচি ২৬ সেপ্টেম্বর থেকে: স্বাস্থ্যমন্ত্রী 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে হামের বিশেষ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

মন্ত্রী জানান, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সারাদেশে হামের বিশেষ ক্যাম্পেইন চলবে। ৬ মাস বয়সী ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়া হবে। 

সাধারণত নয় মাসের কম বয়সী শিশুদের হামের টিকা দেওয়ার নিয়ম নেই। তবে দেশে হামের সংক্রমণের ধরন পরিবর্তন হওয়ায় এবার ছয় মাস বয়স থেকেই শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘সরকারের কাছে ৫৮ লাখ টিকার মজুদ রয়েছে। হামে মৃত্যু ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু পরিস্থিতিতে শুরুতেই হাসপাতাল রোগী ভর্তি হচ্ছে তাই হাসপাতালে চাপ পড়ছে।’ 

পর্যাপ্ত স‍্যালাইন আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রয়োজনে মোবাইল হাসপাতাল করা হবে।’ 

হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে করে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৫২ জনে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দু-চারটি পরীক্ষা করাতেই মাস পেরিয়ে যায় সরকারি হাসপাতালে। শয্যার খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ান রোগীর স্বজনেরা। হেল্প ডেস্কের অভাবে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। এসব কারণেই হাসপাতালের পাশেই গড়ে ওঠে...
দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৪৮ জনে। একই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
সংবিধান সংশোধনের জন্য বিএনপির জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে ১১ দলীয় ঐক্য। সংশোধন নয়, গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংবিধানের সংস্কার করতে হবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
লোডিং...

এলাকার খবর