ভারতে ক্যানসারে আক্রান্ত বেশি নারীরা, মৃত্যু বেশি পুরুষদের 

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

ভারতে ক্যানসার আক্রান্তের হার বেড়েই চলেছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশটিতে সবচেয়ে বেশি ক্যানসারে আক্রান্ত হচ্ছেন নারীরা। তবে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুহার বেশি পুরুষের। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

জেএএমএ ওপেন নেটওয়ার্ক জার্নালে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যানসার রেজিস্ট্রি পিবিসিআর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৭ লাখ ৮ হাজার ২২৩টি ক্যানসার আক্রান্তের ঘটনা ও ২ লাখ ৬ হাজার ৪৫৭টি মৃত্যুর ঘটনার ওপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি।

গবেষণায় দেখা গেছে, ভারতের ছোট-বড় সব এলাকায়ই এই মারাত্মক রোগের প্রভাব দেখা যাচ্ছে। আইসিএমআরের তথ্য অনুযায়ী, দেশে মোট ক্যানসারের ৫১.১ শতাংশ আক্রান্ত নারী এবং ৪৮.৯ শতাংশ পুরুষ। তবে মৃত্যুর হারে বিপরীত চিত্র। নারীদের মধ্যে ক্যানসারে ৪৫ শতাংশ মৃত্যু হার, তবে পুরুষদের মধ্যে মৃত্যু ৫৫ শতাংশ। অর্থাৎ, নারীদের মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যুর হার কম।

পুরুষদের মধ্যে সব থেকে বেশি ওরাল বা মুখের ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এর পরেই রয়েছে ফুসফুসের ক্যানসার ও প্রস্টেট ক্যানসার। অন্যদিকে নারীদের মধ্যে সব থেকে বেশি ক্যানসার ছিল স্তন ক্যানসার, জরায়ুমুখ ও ডিম্বাশয়ের ক্যানসার। 

গ্রামীণ জনসংখ্যার মধ্যে প্রতি ১ লাখে ৭৬ জন পুরুষ ও ৬৭ জন নারী ক্যানসারে আক্রান্ত বলে গবেষণায় দেখা গেছে। কেরালা ও আসামের বেশ কিছু জেলায় ৫০ শতাংশেরও বেশি মানুষ ক্যানসারের ঝুঁকিতে রয়েছে। আর শহর এলাকায় দিল্লিতে সবথেকে বেশি সংখ্যক ক্যানসার আক্রান্ত। দিল্লিতে প্রতি ১ লাখে ১৪৬ জন ক্যানসার আক্রান্ত। 

গবেষণা অনুসারে, বর্তমানে সারা ভারতে নারীদের মধ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮১ হাজার ২৭৭ জন আর পুরুষদের মধ্যে ক্যানসার আক্রান্তের সংখ্যা রয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮২২ জন।

পায়ুপথ দিয়ে শরীরে কফি ঢুকিয়ে আসলেই কি লিভার পরিষ্কার করা যায়? বলা হচ্ছে, এতে নাকি শরীরের সব বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, শরীর সতেজ হয়ে ওঠে। কিন্তু প্রশ্ন হচ্ছে—এটি কি সত্যিই কোনো অলৌকিক...
ক্যানসার,স্নায়ুরোগ,বন্ধ্যাত্ব, লিভার ও কিডনি ট্রান্সপ্ল্যান্টসহ জটিল সব রোগের চিকিৎসায় বছরে ভারত, থাইল্যান্ডসহ কয়েকটি দেশে যায় প্রায় ৫ লাখেরও বেশি মানুষ। নির্ভরযোগ্য সেবায় আশায় এসব রোগী ও...
পেটের ডান দিকে হঠাৎ তীব্র ব্যথা। ভাবছেন সাধারণ গ্যাস বা বদহজমের সমস্যা? গ্যাসের ওষুধ খেয়ে ভাবলেন কমে যাবে, কিন্তু ব্যথা কমছেই না। অবশেষে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাতেই জানা গেল—পেটের ভেতরে...
গরম ভাতের সাথে আড়িয়াল বিলের তাজা কই, বাটা কিংবা পুঁটি মাছের ঝোল—কার না জিভে জল আনে? কিন্তু জানেন কি, পরম তৃপ্তি নিয়ে যে মাছটি খাচ্ছেন, তাতে লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিষ। ঠিকই শুনেছেন।...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর