তাপপ্রবাহ কী, কারা বেশি ঝুঁকিতে

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৭:১৭ পিএম

বৈশাখ শুরু হয়েছে। চৈত্রের শেষ দিক থেকেই সারা দেশে অত্যধিক গরম। আবহাওয়া অফিস থেকে এর কারণ হিসেবে বলা হয়েছে তাপপ্রবাহের কথা। আবহাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে—এ অবস্থায় দেশের ৫৪ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এ অবস্থায় রাঙামাটিসহ কিছু অঞ্চলে তাপমাত্রা এমনকি ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে বিরাজ করছে। রীতিমতো হাঁসফাঁস দশা মানুষের। আগামী তিনদিন তাপমাত্রা কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস।

কথা হলো—এই তাপপ্রবাহ কী? শরীরে তীব্র গরমের অনুভূতিই অবশ্য তাপপ্রবাহের জানান দেয়। ইউনিসেফ বলছে, যখন টানা কয়েক দিন কোনো অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি হয়, তখন সে অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে চলেছে বলে উল্লেখ করা হয়। সাথে আর্দ্রতা থাকলে গরমের অনুভূতি যায় আরও বেড়ে।

কেন হয়?

আবহাওয়া বিজ্ঞানের ভাষায়, যখন উষ্ণ বাতাস কোনো এলাকার বায়ুমণ্ডলে আটকা পড়ে, তখন সে অঞ্চলের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। ওই উষ্ণ বাতাস ওই অঞ্চলের বায়ুমণ্ডল থেকে প্রবাহিত হয়ে অন্য অঞ্চলের দিকে সরে না যাওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ স্থায়ী হয়।

গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বেশি হচ্ছে। এতে যেসব অঞ্চলে গাছপালা কম, সেসব অঞ্চলের মানুষ বিপাকে পড়ছে বেশি। তাপপ্রবাহের জন্য বৈশ্বিক উষ্ণায়নের সাথে যুক্ত কারণগুলোই দায়ী।

ইউনিসেফ জানাচ্ছে, গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধির ফলে নানাভাবে বিপদে পড়ছে পৃথিবী। বায়ুমণ্ডলে থাকা এই গ্রিনহাউস গ্যাস তাপ ধরে রাখছে। আর এর ফলে তাপমাত্রা যাচ্ছে বেড়ে।

কারা বেশি ঝুঁকিতে?

অতিরিক্ত গরম, সাথে আর্দ্রতা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। শুধু অস্বস্তি নয়, এটি স্বাস্থ্যঝুঁকির কারণও হয়ে উঠতে পারে। বিশেষত নবজাতক, শিশু, গর্ভবতী ও বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটি ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সবচেয়ে বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় পানিশূন্যতা থেকে। এ ছাড়া অত্যধিক গরমে হিট স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে, যা এমনকি মৃত্যুর কারণ হতে পারে। তাই এ সময়ে সতর্ক থাকতে হবে।

জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানির তাপমাত্রা বাড়ায় এই অ্যামিবা আরও সহজে বংশবৃদ্ধি করতে পারছে। উষ্ণ আবহাওয়ার কারণে বেশির ভাগ মানুষ পানিতে নামছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। তবে এই রোগ মানুষ থেকে...
গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খাদ্যাভাসেও পরিবর্তন দেখা দেয়। তীব্র গরমের কারণে অতিরিক্ত ঘাম তৈরি হয়। এতে পানিশূন্যতা দেখা দিতে পারে। ফলে বিভিন্ন রোগের ঝুঁকা বাড়ে। এ সময় সুস্থ থাকতে...
গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। এ সময় বায়ুমণ্ডলের আর্দ্রতা কম থাকে। তাই গরমের কারণে মানুষ নানা স্বাস্থ্যজনিত সমস্যায় আক্রান্ত হন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এ সময় খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা...
অতিরিক্ত গরমে ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে বড় ঝুঁকি হলো- এ সময় শরীরে ব্লাড সুগার অস্বাভাবিক পরিমাণে বাড়ে বা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া (রক্তের গ্লুকোজের মাত্র হঠাৎ কমে যাওয়া) বা...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর