গরমে ডায়াবেটিস রোগীরা যেসব ফল খাবেন

আপডেট : ০১ মে ২০২৫, ০৪:৫১ পিএম

গ্রীষ্মকালে তাপমাত্রা বেশি থাকে। ফলে গরমের কারণে মানুষ নানা স্বাস্থ্যজনিত সমস্যায় আক্রান্ত হন। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের এ সময় খাবারের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। অন্যথায় পানিশূন্যতা থেকে শুরু করে প্রস্রাবের প্রদাহ, ত্বকের সংক্রমণ, এলার্জিসহ বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে।

গ্রীষ্মে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এসব মৌসুমি ফল খাদ্যতালিকায় রাখলে আপনি সুস্থ থাকবেন। গ্রীষ্মের অনেক ফলে পানির পরিমাণ বেশি থাকে। যা শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে। আবার এসব ফলে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে, যা গরমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তবে, গরমকালে ডায়াবেটিস রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার নির্বাচন করা প্রয়োজন।

গরমে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ডায়াবেটিস রোগীদের উচিত এই সময়ে বেশি পরিমাণে তরলজাতীয় খাবার এবং বেশি পানি পান করা।

ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মিষ্টিজাতীয় ফল খেতে চান না। তারা মনে করেন বেশি ফল খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। গরমে ডায়াবেটিস রোগীরা যেসব ফলে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে সেই সব ফল খেতে পারেন। কারণ এসব ফল রক্তে শর্করার মাত্রা কমায়।

আসুন জেনে নিন, গরমে ডায়াবেটিস রোগীরা কোন কোন ফল খাবেন।

১. গরমে ডায়াবেটিস রোগীরা কলা খেতে পারেন। কলা ফাইবার, পটাসিয়াম, ভিটামিন বি৬ এবং ভিটামিন সি এর একটি ভালো উৎস। যা রক্তে শর্করার মাত্রা কমাতে সহায়তা করে।

২. চেরিতে গ্লাইসেমিক সূচক কম থাকে। এ ফল রক্তে শর্করার মাত্রা কমায়। এছাড়া ভিটামিন ও ফাইবার উপাদান থাকে। চেরি হৃদরোগের স্বাস্থ্য ভালো এবং প্রদাহ কমাতে সহায়তা করে।

৩. ডায়াবেটিস রোগীরা আম খেতে পারবেন, তবে পরিমিত পরিমাণে। আমের গ্লাইসেমিক সূচক কম থাকে। আমে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে।

৪. আপেলে গ্লাইসেমিক সূচক কম থাকে। আপেলে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে। তাই দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে রাখে আপেল। তাছাড়া হজমজনিত সমস্যাও দূর করে আপেল।

৫. কমলাতে গ্লাইসেমিক সূচক কম থাকে। এছাড়া কমলা ভিটামিন সি, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। যা রক্তে শর্করার মাত্রা কমাতে পারে।

৬.আঙ্গুরের জিআই মান কম থাকে এবং এতে বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আঙুর প্রদাহ কমাতে, অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

তবে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফল খাওয়া প্রয়োজন।

তথ্যসূত্র: এনডিটিভি

ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের ওজন কমানোর জনপ্রিয় ওষুধ উইগোভি ও ওজেমপিকের মূল উপাদান সেমাগ্লুটাইডের পেটেন্টের মেয়াদ গত শুক্রবার ভারতে শেষ হয়েছে। এর ফলে দেশটির প্রস্তুতকারী...
গত ১০ বছরে দেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে। আক্রান্তদের অর্ধেকই জানেন না তারা ডায়াবেটিসে ভুগছেন। স্বল্প বয়সীদের মধ্যে রোগের বিস্তার হৃদরোগ, স্ট্রোক, কিডনিসহ নানা জটিলতার...
ভারতে ছাড়পত্র পেল ওজেম্পিক। ডেনমার্কের সংস্থা নোভো নরডিস্কের বহুল আলোচিত এই ওষুধ অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। সম্প্রতি ঘোষিত এই...
জলবায়ু পরিবর্তনজনিত কারণে পানির তাপমাত্রা বাড়ায় এই অ্যামিবা আরও সহজে বংশবৃদ্ধি করতে পারছে। উষ্ণ আবহাওয়ার কারণে বেশির ভাগ মানুষ পানিতে নামছে, যা সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। তবে এই রোগ মানুষ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
লোডিং...

এলাকার খবর