কোন সময়ের রোদে সবচেয়ে ভালো ভিটামিন ডি পাওয়া যায়? 

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০২:৫৮ পিএম

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ভিটামিন ডি। শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও এই ভিটামিন কার্যকরী ভূমিকা রাখে। হাড় মজবুত এবং শক্তিশালী করে তুলতে ভিটামিন ডি ভীষণ জরুরি।  

সারা বিশ্বে এখন ভিটামিন ডি’র ঘাটতি একটি অন্যতম সমস্যা। ডায়াবেটিস, প্রজনন সমস্যা থেকে শুরু করে হাড়ক্ষয় বা অস্টিওপেরোসিস, হৃদরোগ, স্ট্রোক, পলিসিস্টিক ওভারি সিনড্রোম ও স্থূলতারওকারণ হতে পারে ভিটামিন ডি’র ঘাটতি। তবে কিছু খাবারের পাশাপাশি সূর্যালোক থেকে মিলবে এই ভিটামিন।

রোদ থেকে ভিটামিন ডি পাওয়ার সঠিক সময় কোনটি?

বিশেষজ্ঞদের মতে, সকাল হলো ভিটামিন ডি গ্রহণের সবচেয়ে সেরা সময়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সকাল ৭টা থেকে ৯টার মধ্যে রোদের সংস্পর্শে থাকলে ভিটামিন ডি’র ঘাটতি তৈরি হবে না। কারণ এই সময় রোদের তীব্রতা কম থাকে, বেশি তাপ লাগে না। আবার অনেক বিশেষজ্ঞের মতে, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভিটামিন ডি পাওয়ার সবচেয়ে ভালো সময়।

ভিটামিন ডি পাওয়ার জন্য কতক্ষণ রোদে থাকতে হবে?
চিকিৎসকদের মতে, সকালের দিকে ১০ থেকে ২০ মিনিট রোদে থাকলেই যথেষ্ট। সকালে রোদের আঁচ কম থাকে। ফলে একটু খোলামেলা পোশাক পরে রোদে যাওয়া যেতে পারে। শরীরের যত বেশি অংশ খোলা রেখে রোদে থাকবেন, তত বেশি ভিটামিন ডি পাওয়া যাবে। মাঝেমধ্যে সানস্ক্রিন ছাড়াই রোদে বের হওয়া যেতে পারে। ভিটামিন ডি পেতে হলে অবশ্যই ত্বকে সরাসরি সূর্যের আলো লাগাতে হবে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি’র গবেষণা
হামে আক্রান্ত ৮০ শতাংশ শিশুই টিকা পায়নি এবং ৬৫ শতাংশই ভুগছিলো অপুষ্টিতে। এর মধ্যে ১২ শতাংশ তীব্র ও ৫৩ শতাংশ মাঝারি অপুষ্টির শিকার ছিল বলে এক গবেষণায় জানা গেছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও আইসিডিডিআরবি...
গরম ভাতের সাথে আড়িয়াল বিলের তাজা কই, বাটা কিংবা পুঁটি মাছের ঝোল—কার না জিভে জল আনে? কিন্তু জানেন কি, পরম তৃপ্তি নিয়ে যে মাছটি খাচ্ছেন, তাতে লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিষ। ঠিকই শুনেছেন।...
রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা...
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
লোডিং...

এলাকার খবর